পুরস্কৃত হলেন রায়হান রাফী ও আলিমুজ্জামান

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০৪:৩২ পিএম

কথাসাহিত্যিক রাবেয়া খাতুন প্রবর্তিত ‌‘ফজলুল হক স্মৃতি পুরস্কার-২০২৫’ পেলেন সাংবাদিক আলিমুজ্জামান ও নির্মাতা রায়হান রাফী। আজ রোববার চ্যানেল আই প্রাঙ্গণে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাঁদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

আয়োজনের শুরুতে ফজলুল হক স্মরণে নির্মিত প্রামাণ্যচিত্র ‘সম্মুখযাত্রী ফজলুল হক’ প্রদর্শিত হয়। এটি পরিচালনা করেছেন শহিদুল হক সাচ্চু।

অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, ‘আমরা ফজলুল হককে পাইনি, কিন্তু তার কাজ দেখেছি। শিল্পকলার আগামী দিনের কর্মসূচিতে ফজলুল হকের ওপর নির্মিত ডকুফিল্মটি দেখাব আমরা।’ 

অনুষ্ঠানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক মতিন রহমান, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, রন্ধনবিদ কেকা ফেরদৌসী, সাংবাদিক আবদুর রহমান, অভিনেতা আফজাল হোসেন, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, বাচসাস-এর সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, অন্যপ্রকাশ-এর প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম, অভিনেত্রী আফসানা মিমিসহ আরও অনেকে।

অনুষ্ঠানে ফজলুল হককে নিয়ে স্মৃতিচারণ করেন প্রকৃতিবিদ মুকিত মজুমদার বাবু, রন্ধনবিদ কেকা ফেরদৌসী, রাজু আলীম, কণ্ঠশিল্পী মো. খুরশীদ আলম, অভিনেতা কেরামত মাওলা। তাঁরা আশা প্রকাশ করেন, ফজলুল হককে রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করা হবে। 

দেশের প্রথম চলচ্চিত্রবিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক এবং বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্টের’র পরিচালক ফজলুল হকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফজলুল হক স্মৃতি পুরস্কার প্রবর্তন করেন বিশিষ্ট কথাসাহিত্যিক রাবেয়া খাতুন। চলচ্চিত্র পরিচালনা ও চলচ্চিত্রবিষয়ক সাংবাদিকতায় ২০০৪ সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে ফজলুল হক স্মৃতি কমিটি।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর