বিক্রি হয়নি সিনেমার একটি টিকিটও

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০৫:৪৬ পিএম

রাজধানীর ১১টি প্রেক্ষাগৃহে শুক্রবার মুক্তি পেয়েছে রফিকুল ইসলাম খান নির্মিত চলচ্চিত্র ‘কন্যা’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইরা শিকদার। আরও রয়েছেন রাশেদ মোরশেদ, শামীম, কাজী হায়াৎ, রেবেকা রউফ, আরিয়ান শুভসহ অনেকে।

মুক্তির পর সিনেমাটি প্রদর্শিত হচ্ছে ১০টি সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি রাজধানীর অদূরে কেরানীগঞ্জের একটি মাল্টিপ্লেক্সে—লায়ন সিনেমাসে। সেখানে প্রতিদিন দুটি করে শো চলছে, বিকেল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৭টায়।

তবে মুক্তির তিন দিন পরও অবস্থা ভয়াবহ, বিক্রি হয়নি একটি টিকিটও!

লায়ন সিনেমাসের ম্যানেজার হায়দার আলী বলেন, ‘‘সম্প্রতি মুক্তিপ্রাপ্ত কোনো সিনেমাই চলেনি। ‘ব্যাচেলর ইন ট্রিপ’, ‘বান্ধব’, ‘সাত ভাই চম্পা’—কোনোটা দর্শক টানতে পারেনি। এখন ‘কন্যা’র অবস্থা আরও খারাপ, একটি টিকিটও বিক্রি হয়নি।’’

এর আগে চলতি মাসের ৩ তারিখে মুক্তি পেয়েছিল ব্যাচেলর ইন ট্রিপ ও বান্ধব—দুটিই ব্যর্থ হয়েছিল প্রেক্ষাগৃহে দর্শক টানতে।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর