ছেলেমেয়েদের কলেজের বেতন বাকি, আদালতে গেলেন কারিশমার মেয়ে

আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ১১:০৩ এএম

প্রয়াত শিল্পপতি সঞ্জয় কাপুরের বিপুল সম্পত্তির মালিকানা নিয়ে আইনি লড়াইয়ের মাঝেই এবার পড়াশোনার খরচ না পাওয়ার অভিযোগে আদালতের দ্বারস্থ হলেন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের মেয়ে সামাইরা কাপুর। অভিযোগের তীর সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়া সচদেব কাপুরের দিকে।

কারিশমা ও তাঁর সন্তানদের তরফে আইনজীবী মহেশ জেঠমালানি আদালতকে জানান, গত দু’মাস ধরে সামাইরার বিশ্ববিদ্যালয়ের বেতন বা টিউশন ফি দেওয়া হয়নি। আইনি শর্ত অনুযায়ী, কারিশমার দুই সন্তান—সামাইরা ও কিয়ানের পড়াশোনার যাবতীয় খরচ বহন করার কথা ছিল বাবা সঞ্জয় কাপুরের। কিন্তু চলতি বছরের মাঝামাঝি সময়ে সঞ্জয় কাপুরের মৃত্যুর পর থেকে নাকি সেই খরচ বন্ধ করে দিয়েছেন প্রিয়া।

সামাইরা বর্তমানে আমেরিকার টাফ্টস ইউনিভার্সিটিতে  স্নাতক স্তরের পড়াশোনা করছেন।

প্রসঙ্গত, বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলও এই একই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন। এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার খরচও বিপুল। আদালতে পেশ করা তথ্য অনুযায়ী, সেখানে প্রতি সেমিস্টারে খরচ হয় প্রায় ৯৫ লক্ষ রুপি।

যদিও প্রিয়ার বিরুদ্ধে ওঠা খরচ না দেওয়ার এই অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়েছেন তাঁর আইনজীবী রাজীব নায়ার।আদালতে পাল্টা নথিপত্র ও রসিদ পেশ করে তিনি দাবি করেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। প্রিয়ার আইনজীবীর দাবি, সঞ্জয়ের মৃত্যুর পরেও তাঁর সন্তানদের প্রতি সমস্ত দায়িত্ব পালন করা হচ্ছে এবং যথাসময়েই সেমিস্টারের ৯৫ লক্ষ রুপি ফি জমা দেওয়া হয়েছে।

এই পারিবারিক দ্বন্দ্বে কারিশমার সন্তানদের পাশে দাঁড়িয়েছেন সঞ্জয় কাপুরের বোনও।

ভাইঝির পড়াশোনার টাকা আটকে দেওয়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে তিনি প্রিয়াকে সরাসরি ‘ডাকাত’ বলে সম্বোধন করেছেন। তাঁর প্রশ্ন, মৃত ভাইয়ের সন্তানদের পড়াশোনার খরচ বন্ধ করে দেওয়ার অধিকার প্রিয়ার কী করে আসে?

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর