ভূমিকম্পের ফাটলে পড়ে মারা যায় হাছন রাজার হাতি, বদলে যায় কিংবদন্তির জীবন

আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ০৭:২৫ পিএম

আজকের ভূমিকম্পে কেঁপে উঠেছে পুরো বাংলাদেশ। ৫.৭ মাত্রার কম্পনে মানুষ আহত, ঘরবাড়ি দুলছে, কোথাও কোথাও দেখা যাচ্ছে ফাটল। কিন্তু জানেন কি, এই ভূখণ্ডে এমন ভূমিকম্প হয়েছে, যা বদলে দিয়েছে মানুষ তো বটেই, বদলে দিয়েছে আমাদের সংস্কৃতি, এমনকি এক মহান মরমী কবির জীবনও।

ইতিহাস বলছে, ভূমিকম্প শুধু ধ্বংসই রেখে যায়নি, রেখে গেছে এক গভীর মানবিক ট্র্যাজেডি, যা হাছন রাজার কবি হয়ে ওঠার পেছনে রহস্যময় ভূমিকা রেখেছে। গত কয়েক শতকে দুটি ভূমিকম্প ছিল ৮ মাত্রর উপরে। তার একটিতেই এমনটা ঘটেছিল।

১৮৯৭ সালের ভূমিকম্প
১৮৯৭ সালের ১২ জুন এটি শিলং প্ল্যাটুতে আঘাত হানে। এই ভূমিকম্পটির মাত্রা ছিল ৮.২। এটা গ্রেট ইন্ডিয়ান আর্থকোয়েক নামে পরিচিত। এটার ঝাঁকুনি দিল্লি, পেশোয়ার পর্যন্ত অনুভূত হয়েছিল।

এই ভূমিকম্পে মেঘালয়, সিলেট, ময়মনসিংহ ও ঢাকায় ১৬শর বেশি মানুষ মারা যায়। ভূতত্ত্ববিদ ড. সৈয়দ হুমায়ুন আখতারের ভাষ্য মতে, এই ভূমিকম্পের পর ইংরেজরা ভয়ে তাবু টাঙিয়ে বসবাস শুরু করেছিল। এছাড়া অনেকে নৌকাতেও বাস করেছেন কয়েক মাস।

ড. আনোয়ার হোসেন ভূঁঞা বলেন, ‘লিখিত আছে যে, হাছন রাজার একটি পোষা হাতি ছিল যেটি ভূমিকম্পের কারণে সৃষ্ট একটি ফাটলে পরে মারা যায়। এঘটনার পর হাছন রাজা মর্মাহত হন এবং তিনি এর পরে মরমী কবি হয়ে উঠেন।’

জানা যায়, হাছন রাজার প্রিয় হাতির নাম ছিল ‘লাল বা বাহাদুর’ (মতান্তরে হাতির নাম নিয়ে ভিন্নতা আছে)। সেই ঘটনা তাকে গভীরভাবে নাড়া দেয় এবং তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়।

১৭৬২ সালের ভূমিকম্প
এছাড়াও এর বহু আগেই, ১৭৬২ সালের ভূমিকম্প আরও চরম ধ্বংস ডেকে এনেছিল। টেকনাফ থেকে মিয়ানমার পর্যন্ত প্রায় ৪০০ কিলোমিটার লম্বা ফল্টলাইনে ঘটে ৮.৫ মাত্রার কম্পন। এই কম্পনে সমুদ্র থেকে তিন মিটার ওপরে উঠে আসে সেন্টমার্টিন দ্বীপ—যা এর আগে ছিল প্রায় ডুবে থাকা একটি দ্বীপ।

ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন। ২০২২ সালের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
ফিউশনধর্মী গানের জন্য শ্রোতামহলে বিশেষভাবে পরিচিত ব্যান্ড ‘প্যানডোরা’। শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে তাঁদের বহুল প্রতীক্ষিত একটি একক কনসার্ট। ভেন্যু রাজধানীর বনানীতে অবস্থিত ‘যাত্রাবিরতি’। 
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর