ভয়াবহ বন্যায় বিপর্যস্ত এশিয়ার ৪ দেশ

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত এশিয়ার চার দেশ থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা। চার দেশে প্রাণহানি প্রায় ৪০০। এরমধ্যে কেবল ইন্দোনেশিয়াতেই প্রাণ গেছে ১৭৪ জনের। থাইল্যান্ডে ১৪৫, শ্রীলঙ্কায় ৫৬ এবং মালয়েশিয়ায় মৃত্যু হয়েছে দুইজনের। ক্ষতিগ্রস্ত অসংখ্য মানুষ।

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০৭:৫৬ এএম

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত এশিয়ার চার দেশ থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা। চার দেশে প্রাণহানি প্রায় ৪০০। এরমধ্যে কেবল ইন্দোনেশিয়াতেই প্রাণ গেছে ১৭৪ জনের। থাইল্যান্ডে ১৪৫, শ্রীলঙ্কায় ৫৬ এবং মালয়েশিয়ায় মৃত্যু হয়েছে দুইজনের। ক্ষতিগ্রস্ত অসংখ্য মানুষ।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, কয়েকদিন ধরে প্রতিকূল আবহাওয়ায় বিপর্যস্ত ইন্দোনেশিয়ার সুমাত্রা। যার ফলে প্রদেশের বেশ কয়েকটি জেলায় বন্যা ও ভূমিধস হয়েছে। এরমধ্যে ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চল জুড়ে সম্প্রতি আঘাত হেনেছে বিরল ঘূর্ণিঝড় সেনিয়ার। এর প্রভাবে প্লাবিত হয়েছে নিকটবর্তী মালাক্কা প্রণালী। এতে ভয়াবহ রূপ নিয়েছে বন্যা পরিস্থিতি। সময়ের সাথে সাথে বেড়েই চলেছে প্রাণহানির সংখ্যা। 

আবহাওয়া সংস্থা জানিয়েছে, চরম আবহাওয়ার কারণে আগামী দুই দিনে পশ্চিম সুমাত্রা এবং রিয়াউ সহ আরও বেশ কয়েকটি বন্যার আশঙ্কা করা হচ্ছে।

৩০০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে এশিয়ার আরেক দেশ থাইল্যান্ড। দক্ষিণাঞ্চলে প্লাবিত হয়েছে ১০টি প্রদেশ। হাত ইয়ে শহরে  একদিনেই ৩৩৫ মিলিমিটার বৃষ্টির রেকর্ড হয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশির ভাগ মানুষ।

বন্যার কবলে পড়েছে ইন্দোনেশিয়ার প্রতিবেশী দেশ মালয়েশিয়াও। বন্যাদুর্গত এলাকা থেকে ৩২ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৯টি সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র। এ ছাড়া দেশের আরও ১৯টি কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে তাদের সেবা অন্যত্র স্থানান্তর করা হয়েছে। 

এদিকে বন্যায় বিপর্যস্ত দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা। আকস্মিক বন্যায় বাড়ছে হতাহতের সংখ্যা। ক্ষতিগ্রস্তদের বেশিরভাগই মধ্যাঞ্চলের চা-বাগান এলাকা বদুল্লার বাসিন্দা। এলাকায় রাতে পাহাড়ি ঢাল ভেঙে ঘরবাড়ির ওপর ধসে পড়ে। ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে চার শতাধিক বাড়ি। এছাড়াও নিরপাদ আশ্রয় সরিয়ে নেয়া হয়েছে অন্তত ৪০ হাজার বাসিন্দাকে।

জ্বালানি সংকট মোকাবিলায় সমুদ্রের তলদেশে বিদ্যমান জ্বালানি সম্পদ আহরণে জোর দিচ্ছে কম্বোডিয়া, যার মূল্য প্রায় ৩০০ বিলিয়ন ডলার। এক্ষেত্রে, থাইল্যান্ডের সাথে দীর্ঘদিনের সামুদ্রিক বিরোধ নিষ্পত্তির...
চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে টানা বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে অন্তত ১৮ জনের মৃত্যু  হয়েছে। একই সাথে বিভিন্ন এলাকায় স্কুল-কলেজ, সড়ক পরিবহন ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য...
ব্রুনেই, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া ইতিমধ্যেই ঈদুল আজহা উদযাপনের তারিখ ঘোষণা করেছে। ব্রুনেই ২৮ মে বৃহস্পতিবারকে ঈদের দিন হিসেবে জানিয়েছে, আর ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া ২৭ মে বুধবার পালন করবে। তুরস্ক ও...
ট্রপিক্যাল প্রশান্ত মহাসাগরে শক্তিশালী এল নিনো তৈরি হওয়ার সম্ভাবনা বাড়ছে। বিজ্ঞানীরা সতর্ক করছেন, এটি বিশ্বব্যাপী রেকর্ড তাপমাত্রা এবং মানবজীবনে বড় প্রভাব ফেলতে পারে। পূর্বাভাস অনুযায়ী, শরৎকালে এটি...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর