আইসিসিকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করলেন উপদেষ্টা ফারুকী

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ০৪:০৫ পিএম

ভারতে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজন নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন নির্মাতা ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, নিরাপত্তা নিয়ে বাংলাদেশের যৌক্তিক উদ্বেগ উপেক্ষা করে আইসিসি দ্বিমুখী নীতি অনুসরণ করছে।

মোস্তফা সরয়ার ফারুকী তার লেখায় উল্লেখ করেন, ‘যখন ভারত পাকিস্তানে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয়, আইসিসি তা মেনে নেয়। যখন পাকিস্তান ভারতে খেলতে না চায়, তখনও আইসিসি সম্মতি দেয়। কিন্তু বাংলাদেশ যখন বাস্তব ও যুক্তিসংগত নিরাপত্তা উদ্বেগের কথা তুলে ধরে, তখন আইসিসির অবস্থান ঠিক উল্টো।’

ভারতে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনাগুলো বাংলাদেশের উদ্বেগকে আরও বাস্তব করে তুলেছে। তাঁর ভাষায়, ‘ভারত থেকে আমরা একের পর এক অত্যন্ত উদ্বেগজনক খবর পাচ্ছি যেখানে বাংলাদেশি সন্দেহে মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। ঠিক গতকালই, পশ্চিমবঙ্গে জন্ম নেওয়া এক মুসলিম ব্যক্তি মঞ্জুর লস্করকে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে।’

স্ট্যাটাসে আরও উল্লেখ করা হয়, ‘বৃহস্পতিবার শিবসেনা নেতা আদিত্য ঠাকরে মুম্বাইয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের ম্যাচ আয়োজন নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন। অথচ সেই মুম্বাইকেই বাংলাদেশ দলের একটি ম্যাচ আয়োজনের জন্য নির্ধারণ করেছে আইসিসি।’

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, এই ঘটনাগুলোর সঙ্গে দীর্ঘদিন ধরে চলতে থাকা বাংলাদেশবিরোধী ঘৃণা ও বিদ্বেষমূলক প্রচারণা যুক্ত করলে বিষয়টি আরও স্পষ্ট হয়। তিনি লেখেন, ‘এই দীর্ঘদিনের ঘৃণামূলক প্রচারণার ফল হিসেবেই আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে। এসব বিবেচনায় নিলে স্বীকার করতেই হয়, ভারতে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা হুমকির মুখে রয়েছে। এমনকি আইসিসির অভ্যন্তরীণ ও স্বাধীন নিরাপত্তা মূল্যায়নেও বলা হয়েছে, ভারতে বাংলাদেশ দলের খেলোয়াড় ও সমর্থকদের জন্য নিরাপত্তা ঝুঁকি মাঝারি থেকে উচ্চ মাত্রার। বিশেষ করে যদি দলে মুস্তাফিজুর রহমান থাকেন এবং খেলোয়াড়রা বাংলাদেশ দলের জার্সি পরেন।’

স্ট্যাটাসের শেষাংশে আইসিসির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন সংস্কৃতি উপদেষ্টা। তাঁর মতে, ‘আইসিসি যদি সত্যিই নিজেকে এমন একটি সংস্থা হিসেবে তুলে ধরতে চায়, যারা সব সদস্য দেশের সঙ্গে সমান আচরণ করে, তাহলে বাংলাদেশের এই যৌক্তিক নিরাপত্তা উদ্বেগকে অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং যেকোনো মূল্যে ভারত থেকে ম্যাচ সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজন করতে হবে।’

তিনি যোগ করেন, ‘এখন দায়ভার আইসিসির—তাদের নিরপেক্ষতা প্রমাণ করার।’

ভারতে টি-২০ বিশ্বকাপ ম্যাচ আয়োজন নিয়ে বাংলাদেশের অবস্থান এবং মোস্তফা সরয়ার ফারুকীর এই বক্তব্য হয়তো আরও ঝড় তুলবে। বিষয়টি এখন কেবল ক্রীড়ার মধ্যেই সীমাবদ্ধ নেই; বরং নিরাপত্তা, সমতা এবং ক্রীড়ানীতির প্রশ্নে বড় একটি ইস্যু হিসেবে সামনে এসেছে।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি এবং ভুক্তভোগী পরিবারের মর্যাদা রক্ষায় বিশেষ আইন প্রণয়নের দাবি জানিয়েছেন নির্মাতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তার মতে, শুধু...
সম্প্রতি কওমী ছাত্র ঐক্য পরিষদের আপত্তি ও প্রশাসনের অনুমতি না পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি আয়োজিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বাতিল হয়েছে। ক’দিন ধরেই সামাজিকমাধ্যমে এ ঘটনায় নিন্দা...
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের অকাল প্রয়াণে সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিকমাধ্যমে সহকর্মী, নির্মাতা ও ভক্তরা তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও পরিবারের প্রতি...
চলচ্চিত্র নির্মাতা হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি কুড়িয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী। জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে তিনি সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর