টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে রশিদ লতিফ

বাংলাদেশের কারণে ‘তুরুপের তাস’ এখন পাকিস্তানের হাতে

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ০৩:৫২ পিএম

পাকিস্তানকে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক রশিদ লতিফ। নিরাপত্তা–সংক্রান্ত ইস্যুকে কেন্দ্র করে বিশ্বকাপে বাংলাদেশের অবস্থানের পাশে দাঁড়িয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান সাবেক এই উইকেটকিপার। তিনি দাবি করেছেন, বিশ্বকাপ থেকে পাকিস্তান সরে এলে এই টুর্নামেন্টের ৫০ শতাংশ আকর্ষণই থাকবে না। 

আইসিসি ও বিসিবির মধ্যে টানাপোড়েনের মধ্যেই পাকিস্তানের সাবেক তারকা রশিদ লতিফ জানিয়েছেন, ক্রিকেট বিশ্বে বিদ্যমান ক্ষমতার কাঠামোকে চ্যালেঞ্জ জানানোর এখনই সঠিক সময়। তাঁর মতে, এই মুহূর্তে পাকিস্তান যদি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, সেটি হবে শক্ত বার্তা।

ইউটিউব চ্যানেলের কট বিহাইন্ড শোতে এমন দাবি করেছেন তিনি।

আইসিসিকে চ্যালেঞ্জ জানানোর কথা উল্লেখ করে রশিদ লতিফ বলেন, ‘পাকিস্তান–ভারত ম্যাচ না হলে বিশ্বকাপের ৫০ শতাংশ আকর্ষণই থাকে না। এটা বর্তমান ক্রিকেট ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানানোর বড় সুযোগ। পাকিস্তানের উচিত বাংলাদেশের পাশে দাঁড়িয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানানো। এ সিদ্ধান্ত নিতে সাহসী হতে হবে।’ 

আইসিসির ভূমিকা নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছেন লতিফ। বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ প্রত্যাখ্যানকে তিনি যুক্তিহীন বলে মন্তব্য করেন। তাঁর দাবি, অতীতে ভারত ও পাকিস্তান একে অপরের দেশে না খেলায় আইসিসি সূচিতে পরিবর্তন এনেছে।

রশিদ লতিফ আরও বলেন, ‘আইসিসি বলছে, ভারতে বাংলাদেশের খেলোয়াড়দের কোনো ঝুঁকি নেই। পৃথিবীর কোনো সংস্থাই এমন নিশ্চয়তা দিতে পারে না। সবচেয়ে নিরাপদ জায়গাতেও ঝুঁকি থাকে। আশা করি, কোনো দলের সঙ্গে কিছু ঘটবে না।’ 

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় ‘তুরুপের তাস’ পাকিস্তানের হাতেই রয়েছে। ‘বাংলাদেশের অবস্থান সঠিক। পাকিস্তানের জন্য এর চেয়ে ভালো সুযোগ আর আসবে না। পাকিস্তান না খেললে বিশ্বকাপ কার্যত থমকে যাবে। পাকিস্তানই এখানে আসল’- বলেন লতিফ।

তবে বিশ্বকাপ বর্জন করলে ভবিষ্যতে আইসিসির নিষেধাজ্ঞার মুখে পড়ার আশঙ্কাও উড়িয়ে দেননি তিনি। তাঁর ভাষ্য, ‘শুধু কথা বললে হবে না। এখনই দেখানোর সময়—আপনি কার পাশে আছেন।’ 

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর