বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

বাগেরহাটের রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জন হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে রামপাল উপজেলার বেলাই ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৭:৫৩ পিএম

বাগেরহাটের রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জন হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে রামপাল উপজেলার বেলাই ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত আছেন।

দুর্ঘটনার পর অন্তত ৪ জনের মরদেহ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আর অন্তত ৮ জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। 

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ জানান,  বৃহস্পতিবার বিকেল চারটা নাগাদ মোংলা থেকে ছেড়ে আসা নৌবাহিনীর একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়।

ওসি আরও জানান, স্থানীয় লোকজন এসে মাইক্রোবাসে থাকা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। হতাহতদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

খুলনার দৌলতপুরে জলিল মুন্সি নামের এক পাট শ্রমিককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ শনিবার সকাল ৮টার দিকে দৌলতপুর থানাধীন যশোর-খুলনা মহাসড়কের কুলিবাগান আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নাটোরের সিংড়ার বন্দর এলাকায় দুটি  মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহুরুল ইসলাম নামে একজন  নিহত হয়েছেন। এ সময় সাফায়েত আহমেদ নামে আরও একজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার...
রাজধানীর যাত্রাবাড়ীর ছনটেক এলাকায় মোবাইল ফোন নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে রাব্বী (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার ভোরের দিকে ছনটেকে প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হৃদয় হোসেন নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় সাজ্জাদ নামে আরও এক যুবক আহত হয়েছেন। শুক্রবার সকাল ৬টা ২১ মিনিটের...
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) স্টেট পার্লামেন্ট নির্বাচনে ক্যাম্পবেলটাউন আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত স্থানীয়...
উদ্ভাবনী কাজে সরকার সব ধরণের সহযোগীতা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে উদ্যোক্তাদের এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন তিনি। আজ শনিবার রাজধানীর নভোথিয়েটারে ‘বাংলাদেশ...
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরে না যাওয়ার ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে টালবাহানা শুরু করে ভারতের আদানি। একদিনের মধ্যেই আদানি কারিগরি ত্রুটি দেখিয়ে কৌশলে বাংলাদেশে বিদ্যুৎ সুরবরাহ বন্ধ...
দেশের বিজ্ঞাপনী বাজার ও ডিজিটাল বিপণনে নতুন অধ্যায়ের সূচনা করে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) প্রাগ্রাম্যাটিক এড বাইয়িং প্ল্যাটফর্ম অ্যাডজোইক (অ্যাডজোইক)। গত...
লোডিং...

এলাকার খবর