যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ শিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার, রুমমেট আটক

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি দুই শিক্ষার্থীর মধ্যে জামিল লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল স্থানীয় সময় শুক্রবার ফ্লোরিডার ট্যাম্পা শহরের হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় হিশাম আবুঘারবিয়েহ নামের লিমনের এক রুমমেটকে আটক করেছে দেশটির স্থানীয় পুলিশ। এদিকে একই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি।

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ১১:২৭ এএম

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি দুই শিক্ষার্থীর মধ্যে জামিল লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল স্থানীয় সময় শুক্রবার ফ্লোরিডার ট্যাম্পা শহরের হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় হিশাম আবুঘারবিয়েহ নামের লিমনের এক রুমমেটকে আটক করেছে দেশটির স্থানীয় পুলিশ। এদিকে একই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ওই দুই বাংলাদেশি শিক্ষার্থী পিএইচডি করছেন। হিলসবরো কাউন্টির আইনশৃঙ্খলা বাহিনী এক সংবাদ সম্মেলনে জামিল লিমনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে। ট্যাম্পা বে-এর ওপর অবস্থিত হাওয়ার্ড ফ্র্যাঙ্কলিন ব্রিজ থেকে শুক্রবার সকালে জামিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়। তবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করতে মরদেহের ময়নাতদন্ত চলছে।

হিলসবরো কাউন্টির শেরিফ চ্যাড ক্রোনিস্টার জানান, লিমনের রুমমেট হিশাম আবুঘারবিয়েহকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পারিবারিক সহিংসতা এবং মরদেহ গোপনে সরানোর অভিযোগসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। 

এদিকে একই ঘটনায় নিখোঁজ নাহিদা বৃষ্টিকে উদ্ধারে অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তিনি একই বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আটক হিশাম আবুঘারবিয়েহ পূর্বে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) পড়াশোনা করতেন। তবে আটকের সময় তিনি সেখানে ভর্তি ছিলেন না বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র জানান, হিশাম আবুঘারবিয়েহ ২০২১ সালের স্প্রিং সেমিস্টার থেকে ২০২৩ সালের স্প্রিং পর্যন্ত ইউএসএফ-এ অধ্যয়ন করেন এবং ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রি অর্জনের চেষ্টা করছিলেন।

হিলসবরো কাউন্টি শেরিফের দপ্তরের তথ্য অনুযায়ী, আবুঘারবিয়েহ-এর বিরুদ্ধে একাধিক পূর্ববর্তী গ্রেপ্তারের রেকর্ড রয়েছে। আদালতের নথিতে দেখা যায়, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে তার বিরুদ্ধে ব্যাটারি (শারীরিক হামলা) ও একটি খালি বাসায় চুরির অভিযোগ আনা হয় এবং একই বছরের মে মাসে আরও একটি ব্যাটারির অভিযোগ ছিল। উভয় মামলাই মিসডিমিনার (লঘু অপরাধ) হিসেবে ক্লাসিফায়েড। 

হিলসবরো কাউন্টির আদালতের নথিতে আরও দেখা যায়, ২০২৩ সালে তার এক পরিবারের সদস্য তার বিরুদ্ধে দুটি পারিবারিক সহিংসতা অভিযোগ করেন। এর মধ্যে একটি মামলায় বিচারক নিষেধাজ্ঞা জারি করেন এবং অন্যটি খারিজ করে দেন। এছাড়া তার বিরুদ্ধে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনাও নথিভুক্ত রয়েছে।

হিশাম আবুঘারবিয়েহ নামের একজন ব্যক্তিকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি: ভিডিও থেকে নেওয়াকর্তৃপক্ষ জানায়, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ক্যাম্পাসের উত্তরে তার বাড়ি থেকে একটি পারিবারিক সহিংসতার খবর পায় পুলিশ। খবর পেয়ে তারা দ্রুতু ঘটনাস্থলে যায় এবং সেখানে আবুঘারবিয়েহ-এর মুখোমুখি হয়। তদন্তকারীরা কর্মকর্তারা জানান, পুলিশ প্রথমে পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নেয়, এরপর আবুঘারবিয়েহ নিজেকে বাড়ির ভেতরে অবরুদ্ধ করে রাখেন এবং বাইরে আসতে অস্বীকৃতি জানান। পরে একটি সোয়াত দলকে ঘটনাস্থলে ডাকা হয় এবং শেষ পর্যন্ত তিনি শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণ করেন।

তদন্তকারীরা বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদ। তবে সেই জিজ্ঞাসাবাদ মাঝপথে শেষ হয়ে যায়। শুক্রবার সকালে গ্রেপ্তারের পর আবুঘারবিয়েহ আবারও গোয়েন্দাদের সঙ্গে কথা বলা শুরু করেন।

হিলসবরো কাউন্টি শেরিফের দপ্তর জানিয়েছে, তাদের মেরিন ও ডাইভ টিম নাহিদা বৃষ্টিকে খুঁজতে হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের আশপাশ এলাকায় তল্লাশি চালাচ্ছে।

গত ১৬ এপ্রিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে নিখোঁজ হন লিমন ও বৃষ্টি। লিমনকে সর্বশেষ তার আবাসিক অ্যাপার্টমেন্টে দেখা যায়। আর বৃষ্টিকে এক ঘণ্টা পর ক্যাম্পাসের একটি বিজ্ঞান ভবনে শেষবার দেখা যায়। ১৭ এপ্রিল (শুক্রবার) এক পারিবারিক বন্ধু তাদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে বিষয়টি বিশ্ববিদ্যালয় পুলিশকে জানান। এরপরই শুরু হয় অনুসন্ধান অভিযান।

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বাংলাদেশ-চীন সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি অর্থনীতি, প্রযুক্তি, শিক্ষা ও...
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পেয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, অনুরোধটি আইনি ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনার...
জাতিসংঘে অনুষ্ঠিত পৃথক বৈঠকে এলডিসি থেকে বাংলাদেশের মসৃণ, টেকসই ও স্থায়ী উত্তরণে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং জি৭৭ ও চীন। প্রস্তুতিকাল বাড়ানোর বাংলাদেশের...
কক্সবাজারে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত মোজাফফরকে সেনা হেফাজতে দেওয়া হয়েছে। বিষয়টি সেনাবাহিনী সংশ্লিষ্ট আইন অনুযায়ী...
খাবার আর ওষুধসহ নানা খাতে ব্যয় বৃদ্ধিতে বিপাকে বগুড়ার মুরগির খামার ও হ্যাচারি ব্যবসায়ীরা। জেলার ৫ হাজারেরও বেশি খামার ও হ্যাচারি মধ্যে, গত ৩ বছরে বন্ধ হয়ে গেছে সাড়ে ৪ হাজার প্রতিষ্ঠান। এতে বেকার...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর