চলে গেলেন পরিচালক অনীক দত্ত। আজ দুপুরে গড়িয়াহাটের বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন তিনি। সংকটজনক অবস্থায় তাঁকে ঢাকুরিয়া মণিপাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যুর খবর শোনা যায়। টলিউডে নেমে আসে শোকের ছায়া।
পশ্চিমবঙ্গের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অনীক দত্ত মারা গেছেন। তাঁর মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য। পরিচালক ছাদ থেকে পড়ে গিয়েছিলেন নাকি অন্যকিছু ঘটেছে—সেটা এখনও স্পষ্ট নয়।
পরিচালক অরিন্দম শীল, প্রযোজক রানা সরকার, ফিরদৌসুল হাসানসহ টলিউডের অনেকে ফেসবুক পোস্টে অনীক দত্তের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
বাংলা সিনেমার অন্যতম প্রতিভাবান ও স্পষ্টভাষী পরিচালক অনীক দত্ত। তাঁর নির্মাণশৈলীতে বুদ্ধিমত্তা, সূক্ষ্ম রসবোধ, তীব্র সামাজিক ও রাজনৈতিক ব্যঙ্গ চমৎকারভাবে ফুটে ওঠে। প্রথম সিনেমা ‘ভূতের ভবিষ্যৎ’ দিয়েই টলিউডে তিনি নিজের জাত চিনিয়েছেন। তাঁর পরিচালিত ‘বরুণবাবুর বন্ধু’, ‘মেঘনাদবধ রহস্য’, ‘ভূতের ভবিষ্যৎ’, ‘ভবিষ্যতের ভূত’, ‘অপরাজিত’র মতো সিনেমাগুলো দর্শকের কাছে বেশ জনপ্রিয়।


মিউজিক্যাল ফিল্ম ‘মাওলা’, নতুন চমক নিয়ে ফিরলেন বালাম
