চট্টগ্রামে বাড়িতে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাড়িতে ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাতে পরৈকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ হত্যাকাণ্ড ঘটে।

আপডেট : ১৪ জুন ২০২৬, ০২:৫৬ পিএম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাড়িতে ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাতে পরৈকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহতরা হলেন- পূর্ব কন্যারা গ্রামের চেনামতি বড়ুয়া পাড়ার সুজন বড়ুয়ার স্ত্রী এ্যানি বড়ুয়া এবং তাঁর মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া। এই ঘটনায় তাঁদের পাঁচ বছর বয়সী সন্তান আহত হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা সার্কেলে সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, নিহত এ্যানি বড়ুয়ার স্বামী চট্টগ্রাম শহরে নিরাপত্তারক্ষীর কাজ করেন। তাঁর স্ত্রী-দুই সন্তানকে সাথে আনোয়ারায় থাকেন। রাতে তেজস বড়ুয়া নামের তাঁদের বাড়িরই এক আত্মীয় বাড়িতে ঢুকে ধারালো বস্তু দিয়ে কুপিয়ে মেয়ে প্রিয়ন্তী ও এ্যানি বড়ুয়াকে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলেই প্রথমে মেয়ে ও পরে মায়ের মৃত্যু হয়।

পুলিশের এই কর্মকর্তা জানান, এ ঘটনায় অপরাধীকে খুঁজতে পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনার সাথের বাইরের কেউ যুক্ত আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তাঁদের মধ্যে টাকা লেনদেন নিয়ে বিরোধ চলছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

চট্টগ্রামের চাঞ্চল্যকর বাকলিয়া শিশু ধর্ষণ মামলায় একমাত্র আসামি ডেকোরেটর কর্মী মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ  গঠনের ৮ কার্যদিবসের মধ্যে আজ চট্টগ্রাম শিশু সহিংসতা দমন...
চট্টগ্রামের ইপিজেড এলাকায় ৪ বছর বয়সী শিশু আয়াতকে হত্যা ও মরদেহ ছয় টুকরো করে গুমের দায়ে আসামি আবির আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
শরীয়তপুরের ডামুড্যায় এস্কেভেটর দিয়ে উর্বর কৃষিজমি বিনষ্ট এবং এলজিইডির গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত করার অভিযোগে এক ইউপি সদস্যকে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া আরেকজনকে ৪...
রাউজানে প্রকাশ্য দিবালোকে যুবদল নেতা মাকসুদুল হক মাসুদ হত্যার অংশ নেওয়া সবাই সন্ত্রাসী রায়হান গ্রুপের সদস্য বলে নিশ্চিত হয়েছে পুলিশ। এরই মধ্যে পাঁচ অস্ত্রধারীর পরিচয়ও শনাক্ত হয়েছে। যদিও এদের ধরার...
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৫৬৮ জন শিশুর মৃত্যু হয়েছে। আর হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৩ জন শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৬৬১ জন শিশুর...
লেবাননে ইসরায়েলি হামলায় চারজন নিহত হওয়ার পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। ট্রাম্প নেতানিয়াহুকে সংযত হওয়ার আহ্বান জানালেও হামলা অব্যাহত রয়েছে বলে অভিযোগ উঠেছে।
ঢাকাগামী বিআরটিসি বাসটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের আইল্যান্ডের ওপর উঠে যায়। একপর্যায়ে বাসটি উল্টে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অন্তত ১০ জন আহত...
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৪ শতাংশ কমেছে। ব্রেন্ট ক্রুডের দাম নেমে তিন মাসের সর্বনিম্ন ৭৯.৯০ ডলারে পৌঁছেছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর