ট্রাম্পের সতর্কতার পরও লেবাননে ইসরায়েলি হামলা, জবাবের হুঁশিয়ারি ইরানের

লেবাননে ইসরায়েলি হামলায় চারজন নিহত হওয়ার পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। ট্রাম্প নেতানিয়াহুকে সংযত হওয়ার আহ্বান জানালেও হামলা অব্যাহত রয়েছে বলে অভিযোগ উঠেছে।

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৪:১৫ পিএম

লেবানন ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র পাশে না থাকলে ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকবে না বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। এমন সতর্কতার পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় নিন্দা জানিয়ে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরান। 

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘নেতানিয়াহুকে লেবাননের বিষয়ে আরও দায়িত্বশীল হতে হবে। ছোট একটি ড্রোন হামলার জবাবে তিনি এতো বড় একটি হামলা না চালালেও পারতেন। যুক্তরাষ্ট্রের সমর্থন না থাকলে পৃথিবীর মানচিত্রে আজকে ইসরায়েল থাকতো না। এমনকি আমি যে পরিমাণে ইসরায়েলকে সমর্থন জানিয়েছি, অন্য কোনো মার্কিন প্রেসিডেন্ট এই কাজ করতে রাজি ছিলেন না।’

বার্তা সংস্থা রয়টার্স জানায়, মার্কিন প্রেসিডেন্টের এমন সতর্কতা উপেক্ষা করেই লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ঘটেছে হতাহতের ঘটনা। এই ঘটনায় নিন্দা জানিয়েছে ইরান। দেশটির অভিযোগ, যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা স্মারকে সম্মতির পর লেবাননে ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ‘যুদ্ধের অবসান মানে শুধু যুদ্ধবিরতি নয়, দখলদারিত্বেরও অবসান। যুদ্ধ চলাকালে দখল করা এলাকা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার না হলে প্রকৃত অর্থে যুদ্ধ শেষ হবে না। পাশাপাশি ভবিষ্যতে লেবাননের বিরুদ্ধে যেকোনো সামরিক হামলা বা দখল অব্যাহত থাকাকে আমরা এই সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে বিবেচনা করব।’

তেহরান সতর্ক করে জানিয়েছে লেবাননে হামলা চলতে থাকলে কঠোর জবাব দেয়া হবে। এদিকে শুক্রবার যুক্তরাষ্ট্র-ইরানের সমঝোতা স্মারকের আনুষ্ঠানিক স্বাক্ষরের আগেই ইরানের বন্দর ও জাহাজের ওপর মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হয়েছে। শুক্রবার সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টে আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিতে পারেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের প্রধান আলোচক মোহাম্মদ গালিবাফ। 

ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাল্টা জবাবে সৌদির দাহরানে আরামকোর প্রশাসনিক...
ইরানের নেতাদের লক্ষ্যবস্তু বানানোর ক্ষেত্রে ‘অতিরিক্ত বাড়াবাড়ি’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতে আমেরিকার ওহাইওতে এক নির্বাচনী সমাবেশে সমর্থকদের...
ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরবের চলমান অভিযানে যোগ দেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র। এমন তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর