হামের উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, তিনজনই সিলেটের

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৫৬৮ জন শিশুর মৃত্যু হয়েছে। আর হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৩ জন শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৬৬১ জন শিশুর মৃত্যু হয়েছে।

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৪:২২ পিএম

দেশে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ৭৭ জন শিশু। মৃতদের মধ্যে তিন শিশু সিলেট বিভাগের। 

বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৫৬৮ জন শিশুর মৃত্যু হয়েছে। আর হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৩ জন শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৬৬১ জন শিশুর মৃত্যু হয়েছে।

এছাড়া ২৪ ঘণ্টায় ১১১ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৬৬ জন। এই সময়ে ৮৭২ জন শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। পাশাপাশি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯০৬ জন শিশু।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮৮ হাজার ৮৯৫ জন। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০ হাজার ৬৩৪ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৭৩ হাজার ২৭৭ জন রোগী। যাদের মধ্যে ৬৯ হাজার ৬৮৮ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে মোট শিশুর প্রাণহানি বেড়ে দাঁড়াল ৬৫৭ জনে।
আদ্-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালক জানিয়েছেন নবজাতক মৃত্যুর ঘটনা কার্বন ডাই অক্সাইডের কারণে হয়নি। এ ঘটনায় গাফিলতির প্রমাণ পাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে। হাসপাতাল...
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এই চার শিশুর...
বিরল ও প্রাণঘাতী সিস্টিক ফাইব্রোসিস (সিএফ) রোগীদের জন্য সাশ্রয়ী মূল্যের জেনেরিক ওষুধ সরবরাহ শুরু করল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। সোমবার টঙ্গীর কাঁঠালদিয়া এলাকায় প্রতিষ্ঠানটির কারখানা প্রাঙ্গণে...
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সংলাপের আয়োজন করে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এমসিসিআই। অনুষ্ঠানে নিজেদের মতামত তুলে ধরেন শিল্প সংশ্লিষ্টরা। 
ওয়ানডেতে দাপট দেখালেও টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত ছিল তাওহীদ হৃদয়রা। সফরকারীদের মাত্র ১৩২ রানের লক্ষ্য দিয়ে বোলারদের আশায়...
জনগণের অর্থ বিদেশে পাচার রোধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, জনগণের টাকায় দেশের উন্নয়ন ও জীবনমান উন্নয়নে কাজ করা হবে।
জনপ্রিয় চিত্রনায়িকা পরী মণির সঙ্গে ঘনিষ্ঠতার প্রমাণ পাওয়ায় অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপরই নতুন করে...
লোডিং...

এলাকার খবর