বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৩ মাসে সর্বনিম্ন

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৪ শতাংশ কমেছে। ব্রেন্ট ক্রুডের দাম নেমে তিন মাসের সর্বনিম্ন ৭৯.৯০ ডলারে পৌঁছেছে।

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৩:৫২ পিএম

যুদ্ধ বন্ধে ইরান-যুক্তরাষ্ট্র সম্মত হয়ে চুক্তিতে পৌঁছানোর পরই ইতিবাচক প্রভাব পড়েছে বিশ্বের জ্বালানি তেলের বাজারে। তেলের দাম ৪ শতাংশ কমে গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন দরে নেমেছে। 

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের সময় ব্রেন্ট ক্রুডের দাম ১০০ ডলারে ছাড়িয়ে যায়। বর্তমান সেই দাম নেমে দাঁড়িয়েছে ৭৯ দশমিক ৯০ ডলারে। গত মার্চের পর প্রথম এই দরে নেমেছে জ্বালানি তেলের দাম।

সংঘাতের সময় ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। তখন প্রতি ব্যারেলের দাম ছিল প্রায় ১২০ ডলার। আর সংঘাত শুরু হওয়ার আগে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ছিল ৭০ ডলারের আশপাশে। 

আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চুক্তি সই হবে। চুক্তির আওতায় ইরান তাৎক্ষণিকভাবেই বাজারে তেল বিক্রি শুরু করতে পারবে। এ খবর ছড়িয়ে পড়ার পর তেলের দাম বেশি কমেছে।

তথ্যসূত্র: বিবিসি ও রয়টার্স

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরও কমেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তি ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে আশা তৈরি হওয়ায় তেলের দাম ক্রমাগত কমছে।
আবারও বাড়ানো হলো অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম। লিটার প্রতি ৫ টাকা বাড়িয়ে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ বিষয়ে রোববার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জ্বালানি বিভাগ।
আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশে জেট ফুয়েলের নতুন মূল্য নির্ধারণ করেছে বিইআরসি। অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম কমে হয়েছে ১৬৫ টাকা ৮৮ পয়সা, আর আন্তর্জাতিক ফ্লাইটে নির্ধারণ করা হয়েছে...
বাংলাদেশের গভীর ও অগভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে সরকার। জাতীয় স্বার্থ অগ্রাধিকার দিয়ে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি হবে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল...
ইরানের সঙ্গে হওয়া সমঝোতাটি চূড়ান্ত নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি পছন্দ না হলে তিনি আবারও দেশটিতে বোমা হামলা শুরু করতে পারেন বলেও জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা...
গত ১৫ জুন সোমবার রাতে মধ্যেরচর এলাকায় আন্তর্জাতিক শূন্যরেখা অতিক্রম করে ওই ব্যক্তিকে বাংলাদেশে পুশ–ইনের চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্য এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে...
লিওনেল মেসি তো ফুটবলের সর্বোচ্চ ট্রফিটাও জিতে নিজের গল্পটা অমর করে ফেলেছেন। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো? ৪১ বছর বয়সে এসেও যে মানুষটা থামেননি, এবারে রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলতে নামবেন...
ইরানকে দুর্বল করার লক্ষ্য ব্যর্থ হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাদের মতে, যুদ্ধের পর দেশটি আরও সংগঠিত ও কৌশলগতভাবে শক্ত অবস্থানে পৌঁছেছে, মধ্যপ্রাচ্যে প্রভাবও অক্ষুণ্ন রয়েছে।
লোডিং...

এলাকার খবর