সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তায় দুবাইয়ে বাংলাদেশ পুলিশের সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

আপডেট : ১৪ জুন ২০২৬, ০৩:২২ পিএম

আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তায় দুবাইয়ে বাংলাদেশ পুলিশের সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

আজ রোববার বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি জানিয়েছেন, দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রত্যার্পণ চুক্তির আওতায় কূটনৈতিক চ্যানেলে তাকে দেশে ফেরত আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব পাঠানো হবে।’

এদিকে পুলিশ সদর দপ্তরের সূত্রগুলো বলছে, গত ১২ জুন ইন্টারপোল বাংলাদেশের পুলিশ কর্তৃপক্ষকে এই বিষয়ে অবহিত করেছে।

বেনজীর আহমেদ ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের আইজিপি ছিলেন। ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যান তিনি।

বেনজীর আহমেদ ও তার পরিবারের নামে প্রায় ৪৩ কোটি ৪৬ লাখ টাকার সম্পদের বৈধ উৎস পাওয়া যায়নি। এর মধ্যে বেনজীর আহমেদের নামে প্রায় ৯ কোটি ২৫ লাখ টাকা, স্ত্রী জীশান মির্জার নামে প্রায় ২১ কোটি ৩৪ লাখ টাকা,...
পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় আইজিপি বেনজীরকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। 
দেশব্যাপী পরিচালিত পুলিশের বিশেষ অভিযানে গত ১ মে থেকে এ পর্যন্ত ১৮ হাজার ৩২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার বাংলাদেশ পুলিশের প্রকাশিত এক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়।
নিজস্ব তদন্ত ছাড়া পেপারকাটিং দিয়ে প্রতিবেদন করে টিআইবি, এমন অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সরকারের প্রথম ১০০ দিনে সংঘটিত হতাকাণ্ড-ধর্ষণ নিয়ে টিআইবি প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে এ...
চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে মানবজাতির সবচেয়ে বড় আবিষ্কারগুলোর একটি ছিল অ্যান্টিবায়োটিক। কিন্তু ভাবুন তো, যে ওষুধ একসময় কোটি কোটি মানুষের জীবন বাঁচিয়েছে, তা যদি হঠাৎ করেই শরীরে কাজ করা বন্ধ করে দেয়?...
শিবির নেতা জিসান মিয়া প্রধানের নিখোঁজ, আত্মগোপন ও ধর্ষণ-ভ্রূণ হত্যার অভিযোগে মামলার ঘটনা নিয়ে জাতীয় সংসদে উত্তেজনা। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানায় জামায়াত, সৃষ্টি হয় তুমুল বিতর্ক।
বিদেশি 'বাইকুনুর' জাতের আঙুর চাষেই বাজিমাত। তিন বিঘা জমিতে মাত্র ৬ লাখ টাকা খরচে এক বছরে আয় হয়েছে ২১ লাখ টাকা। এমনই দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজশাহীর বাগমারার উদ্যোক্তা ঈমাম হাসান। তার বাগানের...
রাজস্ব আয় বাড়াতে এবার মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এমএফএসের ব্যবসায়িক বা মার্চেন্ট হিসাবে কর আরোপের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড — এনবিআর। এ জন্য ভ্যাট নিবন্ধন বা বিজনেস...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর