ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের ঘটনায় এবার ওসি প্রত্যাহার

চট্টগ্রাম নগরে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর করে থানায় নিয়ে যাওয়ার ঘটনায় খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল শনিবার রাতে চট্টগ্রাম মহানগর পুলিশ-সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী প্রত্যাহারের এ আদেশ দেন।

আপডেট : ১৪ জুন ২০২৬, ০৮:২৮ এএম

চট্টগ্রাম নগরে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর করে থানায় নিয়ে যাওয়ার ঘটনায় খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল শনিবার রাতে চট্টগ্রাম মহানগর পুলিশ-সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী প্রত্যাহারের এ আদেশ দেন।

এর আগে এই ঘটনায় অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।

সিএমপির সহকারী কমিশনার আমিনুর রশিদ জানান, খুলশী থানার ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে খুলশী থানার দায়িত্ব দেওয়া হয়েছে। বাকলিয়া থানার ওসি করা হয়েছে সিএমপির বিশেষ শাখার পরিদর্শক জাহিদুল কবিরকে।

এ ঘটনায় শুক্রবার রাতে সাময়িক বরখাস্ত হওয়া দুই পুলিশ সদস্য হলেন খুলশী থানার এসআই শফিকুল ইসলাম ও কনস্টেবল মো. রাসেল চৌধুরী। এ ঘটনায় পুলিশের সোর্স সোহেলকেও আটক করা হয়েছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার।

গত শুক্রবার বাসায় ফেরার পথে ক্রিকেটার নাঈম হাসানকে নগরের লালখান বাজার এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে খুলশী থানা–পুলিশের একটি দল অটোরিকশা থেকে নামিয়ে মারধর করে। বিষয়টি জানাজানি হওয়ার পর সমালোচনা শুরু হয়।

নাঈম হাসান শুক্রবার রাতে থানায় সাংবাদিকদের জানান, রাতের ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রাম বিমানবন্দরে নামেন তিনি। সেখান থেকে অটোরিকশায় বাসার উদ্দেশে রওনা হন। এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় লালখান বাজার এলাকায় পুলিশ অটোরিকশাটিকে থামার সংকেত দেয়। এরপর চালকের কাছ থেকে গাড়ির কাগজপত্র নিয়ে নেয়। পরে গাড়ি থেকে নামিয়ে নাঈম হাসানকে লাঠি ও পাইপ দিয়ে মারধর করেন খুলশী থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম ও পুলিশের সোর্স সোহেল। একপর্যায়ে একটি অটোরিকশায় করে নাঈমকে থানায় নিয়ে যাওয়া হয়।

সেখানেও তাঁকে হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের হস্তক্ষেপে থানা থেকে ছাড়া পান নাঈম।

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নিতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. ইসমাইল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. সবুজ নামে এক পথচারী গুরুতর আহত...
শরীয়তপুর পৌরসভার উত্তর পালং এলাকায় এক নারীকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, খুঁটিতে বেঁধে রাখার আগে তার মাথার চুল কেটে মুখে কালি মাখিয়ে গলায় জুতার মালা পরিয়ে দেওয়া...
চট্টগ্রামের রাউজান উপজেলায় গুলি করে যুবদলের এক নেতাকে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার দুপুর দুইটার দিকে উপজেলার পাহাড়তলীতে এই ঘটনা ঘটে। নিহতের নাম মাসুদুল হক চৌধুরি। তিনি রাঙ্গুনিয়ার যুবদলের যুগ্ম...
গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি এলাকার ‘মেট্রিক্স স্টাইলস্ সোয়েটার’ নামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে...
যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যকার শান্তি চুক্তির অংশীদার বা কোনো পক্ষ হবে না ইসরায়েল। এমনটাই জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বাগেরহাটের ফকিরহাটে দুধ-পানি দিয়ে গোসল করে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর এক কর্মী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে...
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।উপজেলার কেওটখালী এলাকার সার্ভিস রোডের মাওয়ামুখী লেন থেকে ওই মরদেহ উদ্ধার করাহয়।
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) খোরশেদ আলমের বিরুদ্ধে। অভিযোগের পরপরই তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার...
লোডিং...

এলাকার খবর