ভারতের হাইকমিশনারকে তলব করে অসন্তোষ জানাল ঢাকা

দিল্লিতে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানকে হেনস্তার ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে অসন্তোষ জানিয়েছে ঢাকা। আজ সোমবার দুপুরে ভারতের হাইকমিশনারকে তলব করা হয়।

আপডেট : ১৫ জুন ২০২৬, ০৬:১৭ পিএম

দিল্লিতে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানকে হেনস্তার ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে অসন্তোষ জানিয়েছে ঢাকা। আজ সোমবার দুপুরে ভারতের হাইকমিশনারকে তলব করা হয়।

দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাঢ়েকে তলব করা হয়। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে হেনস্তা করার ইস্যুতে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে অসন্তোষ জানায় ঢাকা।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানান, তথ্য উপদেষ্টার সাথে দিল্লি ইমিগ্রেশনের আচরণ অগ্রহণযোগ্য, এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে ভারতকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানান, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে হেনস্তা করা অনাকাঙ্ক্ষিত। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।  

এর আগে গতকাল রোববার সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানকে প্রবেশে বাধা দেয় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। কূটনৈতিক পত্র দিয়ে ভারতকে আগাম অবহিত করার পরও কোনো কারণ না জানিয়ে উপদেষ্টাকে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষায় রাখা হয়। পরে উচ্চ মহলের নির্দেশে অনুমতি দেওয়া হলেও তিনি সফর বাতিল করে শ্রীলঙ্কার কলম্বো হয়ে দেশে ফিরে আসেন।

ভারতের দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশনের বাধার মুখে শেষ পর্যন্ত ভারত সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর...
দিল্লি বিমানবন্দরে প্রবেশে বাধার পর দিল্লি সফর বাতিল করে আজ সোমবার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।
নেপালের প্রেসিডেন্ট, স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্য ও কূটনীতিকদের ১ হাজার ৭৫০ কেজির বেশি বাংলাদেশি ক্ষীরশাপাত আম উপহার দিয়েছে কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস। ‘ম্যাংগো ডিপ্লোমেসি’ উদ্যোগকে দুই দেশের...
বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকায় পৌঁছেছেন। বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে দেশে এসে দায়িত্ব গ্রহণের প্রস্তুতি শুরু করেছেন তিনি। সাবেক রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী প্রণয়...
স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সংসদে প্রশ্ন তুলেছেন রুমিন ফারহানা। জবাবে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঐকমত্যের ভিত্তিতে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বৃষ্টির মধ্যে ফুটবল খেলার সময় বজ্রপাতে অন্তর আলী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার বিকালে উপজেলার শিবগঞ্জ পৌর এলাকার ভাঙা ব্রিজসংলগ্ন আমবাগানে এ ঘটনা ঘটে। শিবগঞ্জ...
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নামে নতুন দুটি ইউনিয়নের নামকরণ নিয়ে সংসদে আলোচনা-সমালোচনা। প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেছেন, প্রশাসনিক যাচাই-বাছাই ও গণশুনানির ভিত্তিতেই নাম নির্ধারণ করা হয়েছে, সন্তানদের...
বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে স্পেন। চোট কাটিয়ে ফেরা লামিনে ইয়ামাল ও নিকো উইলিয়ামসকে নিয়ে সতর্ক কোচ লুইস দে লা ফুয়েন্তে। অন্যদিকে প্রথম বিশ্বকাপে নিজেদের সেরা পারফরম্যান্স দেখাতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর