‘জুন মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৪৩৮ জনের’ 

রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে জানানো হয়েছে, জুন মাসে দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত ও ৫৬১ জন আহত হয়েছেন। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়। দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে বেপরোয়া গতি, অদক্ষ চালক ও দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনার কথা উল্লেখ করা হয়েছে।

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৩:০৯ পিএম

গেল জুন মাসে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সবচেয়ে বেশি, ১৩৪ জন। এই সময়ে আহত হয়েছেন ৫৬১ জন। রোববার রোড সেফটি ফাউন্ডেশনের মাসিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 

নিহতদের মধ্যে ৯১ জন পথচারী এবং ৫৭ জন চালক ও সহকারী নিহত হয়েছেন। একই সময়ে ৯টি নৌ-দুর্ঘটনায় ৭ জন এবং ২১টি রেল দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। 

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি ২০৬টি দুর্ঘটনা ঘটেছে নিয়ন্ত্রণ হারিয়ে। এছাড়া ১০৯টি মুখোমুখি সংঘর্ষ, ৯৭টি পথচারীকে চাপা এবং ৫৩টি পেছন থেকে আঘাতের ঘটনা ঘটেছে। সড়কের ধরন অনুযায়ী সবচেয়ে বেশি ১৯৪টি দুর্ঘটনা ঘটেছে আঞ্চলিক সড়কে, এরপর জাতীয় মহাসড়কে ১৫১টি। 

বিভাগভিত্তিক পরিসংখ্যানে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১১৬টি দুর্ঘটনায় ১১৮ জন নিহত হয়েছেন। রাজধানী ঢাকায় ৩২টি দুর্ঘটনায় ২৪ জন নিহত ও ৪৯ জন আহত হয়েছেন। 

রোড সেফটি ফাউন্ডেশন বলছে, ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক, বেপরোয়া গতি, অদক্ষ চালক, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা দুর্ঘটনার প্রধান কারণ। সংস্থাটি সড়ক নিরাপত্তা জোরদারে ১২ দফা সুপারিশও করেছে।

দেশের বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং একুশে পদকপ্রাপ্ত মুস্তাফা মনোয়ার আর নেই। দীর্ঘদিন নিউমোনিয়াজনিত জটিলতায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ সোমবার সকালে তিনি শেষ...
কাতারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার সকালে কাতারের শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। নিহত প্রবাসীরা হলেন—গাছবাড়ি এলাকার...
কবি আল মুজাহিদী ছিলেন গণতন্ত্র, মানবাধিকার এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আজীবন সংগ্রামী ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে আমাদের সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে গভীর শূন্যতা সৃষ্টি হয়েছে যা...
গত ৫ মাসে সারা দেশে রাজনৈতিক সহিংসতায় খুন হয়েছেন ৫৫ জন। অর্থাৎ গড়ে প্রতি মাসে ১১টি হত্যাকাণ্ড ঘটেছে। এ ধরনের ৩৪৭টি সহিংসতার ঘটনায় গড়ে প্রতিদিন আহত হয়েছেন ১৮ জন।
এর মাধ্যমে প্রবাসীদের যাতায়াত আরও সহজ হবে। বর্তমান সরকার প্রবাসীদের জন্য সেবার মান উন্নয়ন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করছে। একই সঙ্গে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে বিমানভাড়া সহনীয় পর্যায়ে আনতেও...
শুধু নরওয়ের বিপক্ষে অতীত পরিসংখ্যান নয়, সাম্প্রতিক বিশ্বকাপ গুলোতে ইউরোপের দলের বিপক্ষে ব্রাজিলের পারফরম্যান্সও যাচ্ছেতাই! ২০০২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে পরের পাঁচ বিশ্বকাপেই ইউরোপের দলের...
ভেনেজুয়েলায় শক্তিশালী দুই ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে প্রায় ৩ হাজারে পৌঁছেছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ২ হাজার ৯৫৪ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। আহত হয়েছেন ১৬...
ইনস্টাগ্রামে আপত্তিকর বিজ্ঞাপনের মাধ্যমে ব্যবহারকারীদের টেলিগ্রামের বিভিন্ন চ্যানেলে নেওয়া হচ্ছে, যেখানে অর্থের বিনিময়ে শিশুদের যৌন নির্যাতনসংক্রান্ত নিষিদ্ধ কনটেন্ট বিক্রির অভিযোগ উঠেছে। ব্রিটিশ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর