বেসরকারি প্রতিষ্ঠানের এমডিকে মারধর, চেক-স্ট্যাম্পে জোর করে স্বাক্ষর নেওয়ার অভিযোগ 

বরিশালে একটি বেসরকারি প্রতিষ্ঠানের এমডিকে শারীরিকভাবে লাঞ্ছিত এবং মারধরের পর ৬টি স্ট্যাম্প ও চেকে জোর করে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আদালতে মামলা দায়ের করেছেন। এদিকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। 

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০২:০৪ পিএম

বরিশালে একটি বেসরকারি প্রতিষ্ঠানের এমডিকে শারীরিকভাবে লাঞ্ছিত এবং মারধরের পর ৬টি স্ট্যাম্প ও চেকে জোর করে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আদালতে মামলা দায়ের করেছেন। এদিকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। 

ভুক্তভোগী ব্যক্তির আব্দুল আজিজ (৬৮)। তিনি বরিশাল নগরীর বাকলা ডেভেলপারস প্রাইভেট লিমিটেড কোম্পানির চেয়ারম্যান ও অগ্রনী হাউজিং কোম্পানির এমডি। গত ২৭ জুন তাঁর নিজ অফিস কক্ষে এই ঘটনা ঘটে। 

অন্যদিকে অভিযুক্ত ব্যক্তির নাম মো. মোস্তাফিজুর রহমান। তিনি যুবদলের সদস্য বলে জানা গেছে। তবে তিনি যুবদলের সঙ্গে সম্পৃক্ত নন বলে জানিয়েছে জেলা যুবদল।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ৪ মিনিট ২০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, চারজন ব্যক্তি আব্দুল আজিজের অফিস কক্ষে ঢোকেন। এ সময় বৃদ্ধ বয়সী আব্দুল আজিজকে মাটিতে ফেলে মারধর করে কিছু কাগজে সই করিয়ে নেন অভিযুক্তরা। পরে তারা কাগজগুলো নিয়ে তার সাথে ছবি তোলেন। 

ঘটনার বিষয়টি তুলে ধরে ভুক্তভোগী মো. আব্দুল আজিজ জানান, গত ২৭ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাকলা ডেভেলপারস প্রাইভেট লিমিটেড কোম্পানির সাবেক হোল্ডার মো. মোস্তাফিজুর রহমান লিটুসহ বেশ কয়েকজন তাঁর কার্যালয়ে এসে তাকে শারীরিক লাঞ্ছিত ও মারধর করে। এসময় তাঁর কাছ থেকে ৭০ লাখ টাকা চাঁদা দাবি করেন অভিযুক্তরা। এছাড়াও ওই সময় তাঁর কাছ থেকে জোর করে লিখিত ৬টি স্ট্যাম্পে ও চেকে স্বাক্ষর নেন তারা। 

এ ঘটনায় মো. আব্দুল আজিজ বাদী হয়ে ঘটনার সাথে জড়িত মো. মোস্তাফিজুর রহমান, আবুল কালাম ও আব্দুল মালেকের নামে বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। 

এদিকে এ ঘটনার মূল অভিযুক্ত মো. মোস্তাফিজুর রহমান বরিশাল যুবদলের সঙ্গে সম্পৃক্ত নন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন বরিশার মহানগর যুবদলের সভাপতি মাসুদ হাসান মামুন। এমনকি তিনি তাঁর ওয়ার্ড যুবদলের সদস্যও নন বলে জানান তিনি।

মাসুদ হাসান মামুন জানান, যুবদল এই ব্যক্তির গ্রেপ্তার ও শাস্তির দাবি করেছে। 

বরিশাল মেট্রপলিটন পুলিশের (বিএমপি) উপ পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ ইমদাদ হুসাইন জানিয়েছেন, ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। 

নোয়াখালীর সদর উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত ব্যক্তির সাবেক স্ত্রী তানিয়া (৪০) ও শাশুড়ি করফুলের নেছাকে (৫৮) আটক করেছে পুলিশ।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়ন ভূমি অফিসের এক কর্মচারীর ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। বরখাস্ত হওয়া কর্মচারীর নাম শুভ...
কুমিল্লার লালমাইয়ে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের ঘটনায় তারই কথিত প্রেমিক কক্সবাজারের রিয়াজ উদ্দিন রাজুকে আটক করেছে সদর থানা-পুলিশ।
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। শুক্রবার দিনগত রাত ১টা ১৫ মিনিটে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি এই বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ‘মনজুর খান প্লাজা’ নামের সাততলা ভবনের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে ভবনটিতে আগুন লাগলেও পরে তা...
বাংলাদেশ সফররত কানাডা সরকারের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদ্বীপ সিং সারাই সোমবার ঢাকার শিখ ধর্মীয় উপাসনালয় ‌‘গুরুদুয়ারা নানক শাহী’ পরিদর্শন করেছেন। এ সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অপসারণ এবং এসআইআর (ভোটার তালিকায় সংশোধন) প্রক্রিয়া বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে উত্তাল দিল্লিসহ দেশটির একাধিক শহর। সেই আন্দোলনের পেছনে...
কুমিল্লা-৪ আসনের এমপি ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় এমপি ছেলে, মেয়ে শালীও ডিলার পেয়েছে। এখন যদি সরকার বিধবা কার্ড চালু করে এমপির বউও...
লোডিং...

এলাকার খবর