পরিচালক সমিতি থেকে আজীবন বহিষ্কার তিন নির্মাতা

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৩:০৪ পিএম

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে নির্মাতা বদিউল আলম খোকন, রিয়াজুল রিজু ও  মনজুরুল ইসলাম মেঘকে। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ এবং সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (৪ জুলাই) অনুষ্ঠিত পরিচালক সমিতির বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পরিচালক সমিতির কার্যনির্বাহী সদস্য ও নির্মাতা গাজী মাহবুব। তিনি জানান, সংগঠনের স্বার্থবিরোধী কর্মকাণ্ড এবং পরিচালক সমিতির সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগে তিন পরিচালকের সদস্যপদ আজীবনের জন্য বাতিল করা হয়েছে।

জানা গেছে, প্রায় এক বছর আগে পরিচালক সমিতির নির্বাচন বাতিলের দাবিতে আদালতে মামলা করেন বদিউল আলম খোকন। ওই মামলায় প্রধান আসামি করা হয়েছিল প্রয়াত নির্মাতা আব্দুল লতিফ বাচ্চুকে। নির্বাচিত কমিটির বিরুদ্ধে তার এই আইনি পদক্ষেপকে কেন্দ্র করে সমিতির ভেতরে ব্যাপক অসন্তোষের সৃষ্টি হয়। পরে সেই ঘটনার ধারাবাহিকতায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে, ওই মামলাকে কেন্দ্র করে মনজুরুল ইসলাম মেঘ ও রিয়াজুল রিজুর বিরুদ্ধেও সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালক সমিতির বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচারণায় যুক্ত থাকার অভিযোগ ওঠে। সমিতির দাবি, বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সেই অভিযোগও বিবেচনায় নেওয়া হয়েছে।

বদিউল আলম খোকন বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রের অন্যতম পরিচিত নির্মাতা। শাকিব খান অভিনীত ‘প্রিয়া আমার প্রিয়া’ ও ‘নাম্বার ওয়ান শাকিব খান’সহ একাধিক ব্যবসাসফল সিনেমা পরিচালনা করেছেন তিনি।

অন্যদিকে, রিয়াজুল রিজু ‘বাপজানের বায়োস্কোপ’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশ-বিদেশের একাধিক সম্মাননা অর্জন করেছেন।

তবে পরিচালক সমিতির এই সিদ্ধান্তের বিষয়ে বহিষ্কৃত তিন নির্মাতার কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

পরিচালক অনুরাগ কাশ্যপ মানেই বলিউডে ভিন্ন ধারার চলচ্চিত্র! ‘নো স্মোকিং’ থেকে শুরু করে ‘গ্যাংস অব ওয়াসিপুর’—তাঁর পরিচালিত চলচ্চিত্রে মুনশিয়ানার ছাপ স্পষ্টভাবেই নজর কাড়ে। কাশ্যপের নির্মাণ শুধু তাঁকেই...
বুরু চেতান গানটি লিখেছেন সাঁওতালদের জাতীয় সংগীতখ্যাত ‌‘বাংলাদিশাম মজ দিশাম’ গানের সুরকার ও গীতিকার রেভা. যোনা মূর্মূ। কথাগুলো এমন—‘বুরু চেতান চেতানতে হইতে লাড়াঃকান/ হইতে লাড়াঃকান হিপিড়ে হিপিড়/...
বিশ্বকাপের মঞ্চ থেকে ছিটকে পড়ল ব্রাজিল। শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় পাঁচবারের এই বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে ব্রাজিলের বিদায়ে খুশি অভিনেত্রী মেহজাবীন চৌধুুরী। ম্যাচের শুরু থেকেই...
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। এরই মধ্যে তার ফেসবুক অ্যাকাউন্টটি আর দেখা যাচ্ছে না। তবে অভিনেত্রীর বেশ কয়েকজন ঘনিষ্ঠজন...
দীর্ঘ অনুপস্থিতির ঘটনায় ডা. সিমুনা সিরাজ মীমকে ধারাবাহিকভাবে তিনটি কৈফিয়ত তলবের নোটিশ দেওয়া হয় এবং কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়। তিনি বিভিন্ন সময়ে লিখিত জবাব দাখিল করলেও তা সন্তোষজনক নয়...
শ্রীলঙ্কার একটি কারাগারে বন্দি ও রক্ষীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। সোমবার দেশটির নেগোম্বো শহরের একটি কারাগারে এই সহিংসতা হয়। 
চাঁদপুর থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে চলাচলকারী বেশিরভাগ বাসেরই নেই রুট পারমিট বা প্রয়োজনীয় কাগজপত্র। বৈধ এবং অবৈধ পরিবহনের দ্বন্দ্বে বাড়ছে যাত্রীদের ভোগান্তি, সরকারও হারাচ্ছে বছরে কোটি কোটি টাকার...
স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সরকার দেশের গ্রামীণ অবকাঠামো ও বিআরডিবিকে অকার্যকর করে রেখেছিল। বর্তমান সরকার পল্লী উন্নয়ন, কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ডের...
লোডিং...

এলাকার খবর