‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৪:৩৬ পিএম

পরিচালক অনুরাগ কাশ্যপ মানেই বলিউডে ভিন্ন ধারার চলচ্চিত্র! ‘নো স্মোকিং’ থেকে শুরু করে ‘গ্যাংস অব ওয়াসিপুর’—তাঁর পরিচালিত চলচ্চিত্রে মুনশিয়ানার ছাপ স্পষ্টভাবেই নজর কাড়ে। কাশ্যপের নির্মাণ শুধু তাঁকেই নয়, বরং ভারতীয় ছবির ইতিহাসকেও করেছে সমৃদ্ধ। এবার এই নন্দিত নির্মাতা যুক্ত হলেন বাংলাদেশের ছবি ‘দেলুপি’তে।

গত বছরের নভেম্বরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত এই সিনেমা। যেখানে খুলনার একটি প্রত্যন্ত গ্রামের গল্পে পর্দায় বিভিন্ন বিষয় তুলে ধরেছেন নির্মাতা। নেদারল্যান্ডসের বিখ্যাত রটারড্যাম উৎসবেও নির্বাচিত হয়েছিল সিনেমাটি।

এবার দেলুপি’র আন্তর্জাতিক বাজারে ছবিটির পরিবেশক হিসেবে থাকছেন অনুরাগ। সোমবার (৬ জুন) দুপুরে সামাজিকমাধ্যম ফেসবুকের এক পোস্টে আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে দেলুপি’র প্রযোজনা প্রতিষ্ঠান ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন। তাঁরা জানান, এখন থেকে সিনেমাটির প্রচারণামূলক কনটেন্টে লেখা থাকবে, ‘অনুরাগ কাশ্যপ প্রেজেন্টস দেলুপি’।

দেলুপি সিনেমার একটি দৃশ্য। ছবি: ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন

সেই পোস্টে বলা হয়েছে, ‘‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, অনুরাগ কাশ্যপ দেলুপিতে অনবোর্ড হয়েছেন। এখন থেকে দেলুপি বিশ্বজুড়ে পরিচিত হবে ‘অনুরাগ কাশ্যপ প্রেজেন্টস দেলুপি’। এটার পর অনেক কিছুই লেখা যায়। কিন্তু সত্যি বলতে, যাই লিখি না কেন, সেটা দিয়ে এই মুহূর্তে আমাদের অনুভূতিটা ঠিক বোঝানো সম্ভব না। একটি স্বাধীন বাংলাদেশি চলচ্চিত্রের কাঁধে কাঁধ মিলিয়ে অনুরাগ কাশ্যপের মতো একজন নির্মাতার দাঁড়ানো আমাদের জন্য শুধু একটি স্বীকৃতি নয়, বরং সামনের পথচলার জন্য এক বিশাল অনুপ্রেরণা।”

সবশেষে নির্মাতা অনুরাগের প্রতি কৃতজ্ঞতা জানান টিম দেলুপি। দর্শকের প্রতিও ভালোবাসা জানিয়েছেন তাঁরা।

অনুরাগ কাশ্যপের সঙ্গে দেলুপি’র নির্মাতা তাওকীর। ছবি: ফেসবুক থেকে নেওয়া

সম্প্রতি দেলুপি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছিলেন অনুরাগ কাশ্যপ। সেখানে তিনি সিনেমাটির ভূয়সী প্রশংসা করেন। 

এ বিষয়ে নির্মাতা তাওকীর জানান, আগে থেকেই কাশ্যপের সঙ্গে তাঁর পরিচয় ছিল। তিনি বলেন, ‘কথা ছিল, তিনি রটারড্যাম গিয়েই ছবিটা দেখবেন। পরে কোনো কারণে তা আর হয়নি। এজন্য আমি নিজ থেকেই তাঁকে ব্যক্তিতভাবে ছবিটা পাঠাই। সেখানে তিনি দেখেছেন। আর দেখার পর এমন প্রশংসা করেছেন।’

শুধু দেলুপি’র কাজই নয়, অনুরাগ কাশ্যপের সঙ্গে আরও চমকপ্রদ কিছু করছেন তাওকীর। তবে এই সুখবরের জন্য দর্শকদের আপাতত অপেক্ষায় থাকতে হবে। 

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
মালয়েশিয়ার শ্রমবাজার চালুর অগ্রগতি হলেও কর্মী নিয়োগের লাইসেন্স মাত্র ২৫ রিক্রুটিং এজেন্সির। খাত সংশ্লিষ্টদের অভিযোগ, সীমিত এজেন্সির কারণে বাড়তে পারে সিন্ডিকেটের দৌরাত্ম্য। খরচও বাড়তে পারে কর্মীদের।...
চালকের ভুলে বিমানবাহিনীর ৩ সদস্যের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। 
ভারতের দিল্লিতে পুলিশি বাধায় আওয়ামী লীগ নেতাদের কর্মসূচি বাতিল হওয়ায় স্বস্তিতে ঢাকা। ভারত সরকারের এমন পদক্ষেপই প্রত্যাশিত জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, এর ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক...
পার্বত্য চট্টগ্রামে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে সাড়ে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক–এডিবি। প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সুবিধা বাড়ানোর পাশাপাশি এ অর্থ জীবিকা,...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর