বিদ্যুৎ বিল বেশি আসার পেছনে কর্মকর্তারা কিনা, খতিয়ে দেখা হবে: বিদুৎমন্ত্রী

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১২:৪৬ পিএম

গরমে বিদুৎ বিল বেশি আসার পেছনে অসাধু কর্মকর্তারা দায়ী কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বিদুৎমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

আজ সোমবার দুপুরে রাজধানীতে ক্যাবের নাগরিক সংলাপে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, গরমে বাড়তি ব্যবহারসহ নানা কারণে বিদ্যুতের বিল বাড়তে পারে, তবে বিতরণ সংস্থার কর্মচারী- কর্মকর্তারাও সবাই সৎ নয়। মূল ঘটনা খতিয়ে দেখতে হবে, সবাইকে সহায়তা করতে হবে।

তিনি বলেন, বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখেছে আগের সরকার। সবমিলিয়ে যে আর্থিক অব্যবস্থাপনা রেখে গেছে, তা পুনরুদ্ধার করে স্থিতিশীল করতে কাজ করতে হচ্ছে।

দায় পরিশোধে ঋণের ওপর চাপ কমাতে বিভিন্নভাবে সমন্বয় করতে হচ্ছে বলেও জানান মন্ত্রী। বলেন, বিদ্যুৎ কেন্দ্রগুলোর অবস্থা পর্যালোচনা ও মূল্যায়নে একটি কারিগরি টিম গঠন করা হবে। নদী, রেল ও সড়ক বিভাগের জমিতে সোলার ব্যবহার করা হবে।

এসময় বিদ্যুতে ভর্তুকি ও ব্যয় কমিয়ে আনার পরামর্শ দেয় ক্যাব।

 

সব সেবা ডিজিটাল করে জনগণের দোরগোড়ায় পৌঁছানো নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ সোমবার রাজধানীতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, ‘বাংলাদেশের মানুষ তারেক রহমানকে দিয়ে দেশের উন্নতি করতে না পারলে আর কোনো প্রধানমন্ত্রীকে দিয়ে পারবে না। এই সুযোগ হারালে অনেক বড় ক্ষতি হবে।’
যেকোনো ক্ষেত্রে নতুন উদ্ভাবনের জন্য সব ধরনের সহযোগিতা ও প্রণোদনা দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খুব আগ্রহী বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
বর্তমান সরকারের সময়েই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীত করা হবে। এছাড়া কুমিল্লাসহ প্রত্যেকটি বিভাগীয় শহরে ১১শ কোটি টাকা ব্যয়ে একটি বড় স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ কাজও হাতে নিয়েছে সরকার। যেখানে...
আজ সন্ধ্যার পর মাদারীপুর সদর উপজেলার লক্ষীগঞ্জ এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। অভিযানের সময় পারভেজকে গ্রেপ্তার করা হয়। পরে তার ফেলে যাওয়া ৩০০টি ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ সময় বোমা...
কারখানায় দুর্ঘটনায় হাত হারানোর পর টানা ছয় বছর আইনি লড়াই চালিয়ে অবশেষে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ বুঝে পেল শিশু নাঈম হাসান নাহিদ। সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে বাকি ১৫ লাখ টাকার...
যুক্তরাষ্ট্রে হিট ডোমের প্রভাবে ভয়াবহ তাপপ্রবাহে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। ২০টির বেশি অঙ্গরাজ্যে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে এবং প্রায় ১৪ কোটি মানুষ চরম দাবদাহের ঝুঁকিতে রয়েছেন।
দুই দিনের টানা বর্ষণে বান্দরবানে প্রায় ৩০ হাজার মানুষ পাহাড়ধসের ঝুঁকিতে রয়েছে। ২৪ ঘণ্টায় জেলায় ১০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। একই সঙ্গে উজানের পানি বাড়ায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কাও...
লোডিং...

এলাকার খবর