উদ্ভাবনে প্রধানমন্ত্রী সব ধরনের সহযোগিতা দিতে চান: স্বাস্থ্যমন্ত্রী

যেকোনো ক্ষেত্রে নতুন উদ্ভাবনের জন্য সব ধরনের সহযোগিতা ও প্রণোদনা দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খুব আগ্রহী বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ১২:১৪ পিএম

যেকোনো ক্ষেত্রে নতুন উদ্ভাবনের জন্য সব ধরনের সহযোগিতা ও প্রণোদনা দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খুব আগ্রহী বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

আজ রোববার সকালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে স্বাস্থ্যসেবার জন্য উপযুক্ত প্রযুক্তির আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, সমুদ্র-সম্পর্কিত সরঞ্জাম থেকে শুরু করে মানুষের চিকিৎসায় ব্যবহৃত যাবতীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম–সবকিছুই বাংলাদেশের আমদানি করতে হয়। প্যাথলজি বা রোগনির্ণয় খাতের অবস্থাও বাংলাদেশের বেশ দুর্বল। এর জন্য প্রয়োজনীয় উপকরণ বিদেশ থেকে সংগ্রহ করতে হয়।

স্বাধীনতার দীর্ঘ ৫৫ বছর পর দেশের অর্থনীতির জন্য এটি কোনোভাবেই কাঙ্ক্ষিত পরিস্থিতি নয় বলেও মন্তব্য করেন মন্ত্রী। গত মাসে ঘোষিত বাজেটে বিষয়টি উল্লেখ করা হয়েছে বলেও জানান তিনি।

সন্ত্রাসীদের সমুচিত জবাব দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার লালমনিরহাটে মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জনসভায় এ আহ্বান জানান তিনি। 
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর তিস্তাপারের জেলা লালমনিরহাট সফরে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকাল ১০টার পর লালমনিরহাটে পোঁছান প্রধানমন্ত্রী।
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর তিস্তাপারের জেলা লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার তিনি লালমনিরহাটে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
স্বৈরাচার আমলে মানবপাচার সিন্ডিকেটের মাধ্যমে মানুষের টাকা লুটপাট হতো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সংসদ অধিবেশনের সমাপনী দিন প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, রাজধানীর যানজট...
পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার...
স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল ও নন-মেডিকেল কর্মকর্তা-কর্মচারীদের বদলি ও পদায়ন কার্যক্রমে নতুন ছয় সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একই সঙ্গে সব পর্যায়ের বদলি ও পদায়ন...
বরিশাল-পটুয়াখালী মহাসড়কের ঝালকাঠির দপদপিয়া চৌমাথা এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে গ্রিনভিউ পরিবহন নামের একটি বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
আজ ১৯ নভেম্বর সঞ্জীব চৌধুরীর প্রয়াণ দিবস। ২০০৭ সালের এই দিনে না ফেরার দেশে পাড়ি দেন বরেণ্য এই সংগীতশিল্পী ও সাংবাদিক। দেখতে দেখতে ১৯ বছর পেরিয়ে গেলেও সংগীতপ্রেমীদের হৃদয়ে আজও তিনি অমলিন। সঞ্জীব...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর