ভারী বর্ষা ও বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তার নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৬:১৭ পিএম

সারাদেশে ভারী বর্ষা ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে প্রশাসন ও দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ তথ্য জানিয়েছেন তাঁর প্রেস সচিব সালেহ শিবলী। 

তিনি বলেন, দূর্গত এলাকার মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। 

এদিকে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন এক ফেসবুক পোস্টে জানান, চট্টগ্রাম বিভাগের দুর্যোগ কবলিত এলাকায় ত্রাণ ও উদ্ধার তৎপরতায় প্রধানমন্ত্রীর নির্দেশে সরকার ১০টি পদক্ষেপ নিয়েছে। এ পর্যন্ত এক হাজার সাতান্নটি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। যেখানে আশ্রয় নিয়েছেন ১২ হাজারেরও বেশি মানুষ। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের আক্রান্ত অঞ্চলগুলোর জন্য অনুদান হিসেবে ২ কোটি ১৫ লাখ টাকা এবং তিন হাজার চারশো ৫০ টন চাল পৌঁছে দেওয়া হয়েছে। 

মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি আক্রান্ত অঞ্চলগুলোতে অবস্থান করছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও।

জলবায়ু পরিবর্তনের প্রভাব আর আশঙ্কা নয়, বাংলাদেশ এখন সেই বাস্তবতার মুখোমুখি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবাই মিলে চেষ্টা করলে পরিবেশের বর্তমান অবস্থার পরিবর্তন সম্ভব বলে মন্তব্য করেন...
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও টেকসই সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা জোরদার করে মিয়ানমারে নিরাপদ পরিবেশ নিশ্চিতের মাধ্যমে...
শেয়ার বাজারে কারসাজি ও বিনিয়োগকারীদের ক্ষতির জন্য দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাজারে আস্থা ফিরিয়ে আনতে সরকার সুশাসন, স্বচ্ছতা ও...
ভারী বৃষ্টি ও উজানের ঢলে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদনদীর পানি বাড়ছে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চল ও হাওরাঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে।
চেক বাউন্স সংক্রান্ত সাতটি মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের দোষী সাব্যস্ত হওয়ার রায় বহাল রেখেছে দিল্লি হাইকোর্ট। তবে ট্রায়াল কোর্টের দেওয়া ছয় মাসের সাজা কমিয়ে তাকে তিন মাসের সাধারণ কারাদণ্ড...
বাংলাদেশি–কানাডীয় নির্মাতা ওয়াহিদ ইবনে রেজার স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন ‘আফটার আস’ কানাডার মর্যাদাপূর্ণ লিও অ্যাওয়ার্ডস ২০২৬-এ সেরা অ্যানিমেশন প্রোগ্রামের পুরস্কার জিতেছে। একই সঙ্গে সেরা শিল্প...
মাত্র ৩০ মিলিমিটার বৃষ্টিতেই ডুবেছে রাজধানীর বেশি কিছু সড়ক। ফলে এসব সড়কে থমকে যায় যান চলাচল। চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। প্রতি বছর বর্ষা এলেই একই রকম দুর্ভোগে পড়ে তিতিবিরক্ত ঢাকাবাসী।
ভারতীয় অভিনেতা রাজেশ শর্মার অসুস্থতা নিয়ে কয়েকদিন ধরে ভিন্ন ভিন্ন তথ্য সামনে এসেছে। প্রথমে দাবি করা হয়েছিল, হায়দরাবাদে শুটিং শেষে কলকাতায় ফেরার পথে বিমানে তিনি কোনো এক পোকার কামড়ে অসুস্থ হয়ে পড়েন।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর