সুইজারল্যান্ডের বিপক্ষে যে একাদশ নিয়ে খেলতে নামছে আর্জেন্টিনা

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০২:৫২ পিএম

মিসরের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য গল্প লিখে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সামনে এবার সেমিফাইনালে ওঠার চ্যালেঞ্জ। সে লড়াইয়ে বাংলাদেশ সময় আগামী রোববার সকাল ৭টায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

কানসাস সিটিতে হওয়া ওই ম্যাচে আর্জেন্টিনা ঠিক কোন একাদশ নিয়ে খেলতে নামবে, সেটার একটা ধারণা দিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে। দেশটির জনপ্রিয় সাংবাদিক গাস্তন এদুলের বরাতে মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছে, সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে দেখা যেতে পারে নিকোলাস তাগলিয়াফিকো, লেয়ান্দ্রো পারেদেস ও হুলিয়ান আলভারেসকে।

এর আগে মিসরের বিপক্ষে ম্যাচেও এই তিনজনকে শুরুর একাদশে রেখেছিলেন স্কালোনি। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান আর্জেন্টিনা কোচ।

গোলপোস্টের নিচে যথারীতি এমিলিয়ানো মার্তিনেসের ওপর ভরসা রাখছেন স্কালোনি। ৪-৪-২ ফর্মেশনে রাইটব্যাকে মলিনা, সেন্টার ব্যাক হিসেবে ক্রিস্তিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেস এবং লেফটব্যাকে দেখা যাবে নিকোলাস তাগলিয়াফিকোকে।

মধ্যমাঠে চারজনকে খেলাবেন স্কালোনি। সেখানে এনসো ফের্নান্দেস, আলেক্সিক মাকআলিস্তার ও রদ্রিগো দে পলের সঙ্গে থাকবেন লেয়ান্দ্রো পারেদেস। আর আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গে শুরুতে খেলবেন হুলিয়ান আলভারেস।

 

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:

এমিলিয়ানো মার্তিনেস; নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তাগলিয়াফিকো; এনসো ফের্নান্দেস, রদ্রিগো দে পল, আলেক্সিস মাকআলিস্তার, লেয়ান্দ্রো পারেদেস; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেস।   

টুর্নামেন্টে টিকে থাকা দলগুলোকে নিয়ে অনেকেই অনেক ধরনের ভবিষ্যদ্বাণী করছেন। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চাওয়া, ২০২৬ বিশ্বকাপ জিতুক আর্জেন্টিনা।
বিশ্বকাপের নকআউটে সবচেয়ে বড় ফাঁদ কোনটা জানেন? যখন কোনো দল ভাবে তাঁরা ম্যাচটা সহজেই জিতে যাবে। কেননা তখনই প্রতিপক্ষ তাঁদের হতাশ করবে এবং ছোট একটি ভুলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে। বোস্টনের...
বিশ্বকাপের ইতিহাসে ঘুরে দাঁড়ানোর এক মহাকাব্য রচনা করে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা। বুধবার রাউন্ড অব ১৬-এ মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও মাত্র ১৪ মিনিটের ব্যবধানে ৩টি গোল করে নাটকীয়...
ফুটবল বিশ্বকাপে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের মহারণ; রাত ২টায় শুরু ফ্রান্স-মরক্কো লড়াই। প্রতিযোগিতামূলক আসরে ফ্রান্সকে কখনো হারাতে পারেনি আফ্রিকান দলটি। এমবাপে, দেম্বেলে, ওলিসেকে নিয়ে এবার ফরাসিদের...
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছেন, আগামী ডিসেম্বরে দেশে ফিরে আওয়ামী লীগের নেতাদের নিয়ে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা রয়েছে তাঁর। দেশে ফেরা, বিচার, আওয়ামী লীগ এবং বাংলাদেশ-ভারত...
চট্টগ্রাম, খাগড়ছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। টানা বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে এই বন্যা...
জুলাই জাদুঘর চালুর সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। নতুন কমিটি গঠন, গেজেট প্রকাশ এবং সংবাদ সম্মেলনের পর দ্রুত জাদুঘর খুলে দেওয়া হবে বলে জানান তিনি।
ছোটপর্দার জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তটিনী। এবার তাঁদের দেখা যাবে ‘শালিক বালিকা’ নামের নতুন একটি নাটকে। রোমান্টিক গল্পে নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। গল্পে দেখা যাবে, সুমাইয়া দশম শ্রেণিতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর