দুই দফা কমার পর বাড়ানো হলো সোনার দাম

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ভ্যাটসহ ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০১:২০ পিএম

দুই দফা কমানোর পর ফের দেশের বাজারে সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন– বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি গ্রাম ১৯ হাজার ২২০ টাকা করে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত নতুন নির্ধারিত দাম সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর থাকবে বলে জানিয়েছে বাজুস। সংগঠনটি আরও বলেছে, অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি যোগ হবে। তবে সোনা ও রূপার অলঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত ভ্যাট আদায় করা যাবে না। একই সঙ্গে এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে ভ্যাট, মজুরি এবং পাথরের মূল্য বাদ দিয়ে আগের নিয়মই বহাল থাকবে।

সরবরাহের অজুহাতে রাজধানীতে বেড়েছে সব ধরনের সবজির দাম। বাজারে পানি জমায় ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। আজ শুক্রবার সকাল থেকেই বৃষ্টি থাকলেও কাঁচাবাজারে ক্রেতাদের ভিড় অন্য দিনের মতোই।
উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের (জেট এ-১) দাম লিটার প্রতি ১৯ টাকা ২২ পয়সা কমিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকসহ এ দাম কমানো...
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে কমে হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। ২১ ক্যারেটের দাম ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা এবং ১৮ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৭৫৮...
বাংলাদেশে জুন মাসে খাদ্যপণ্যের দাম কমায় মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশে দাঁড়িয়েছে, যা মে মাসে ছিল ৯.৪২ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী খাদ্য ও খাদ্যবহির্ভূত উভয় খাতে...
ইসরায়েলি গোয়েন্দা প্রতিবেদনের দাবি, ইরানের টার্গেট কিলিংয়ের তালিকায় শীর্ষে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে এখনো যুক্তরাষ্ট্র ও ইরানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করে জামায়াত আমির ডা. শফিকুর রহমান চার বিভাগের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য অগ্রাধিকার ভিত্তিতে ত্রাণ সরবরাহের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বন্ধ স্লুইস...
বরিশালের আগৈলঝাড়ায় আসামির মৃত্যুর গুজবে থানা ফটকে কর্তব্যরত পুলিশ সদস্যদের মারধর ও সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় মামলা করা হয়েছে। 
অ্যানিমেশন সিনেপ্রেমীদের কাছে ভীষণ জনপ্রিয় একটি নাম ‘মোয়ানা’। ডিজনির এই মিউজিক্যাল অ্যাডভেঞ্চার সিনেমা মুক্তি পায় ২০১৬ সালে। দর্শকদের দারুণ সাড়া পাওয়া সিনেমাটি বক্স অফিসেও বাজিমাত করেছে। ঘরে তুলেছে...
লোডিং...

এলাকার খবর