৪৪ বছরে প্রিয়াঙ্কা, শতকোটির সম্পদের মালিক যেভাবে

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৬:১৪ পিএম

বলিউড থেকে হলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই সমান দাপটের সঙ্গে কাজ করে নিজের অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে গড়ে তুলেছেন বিশাল সম্পদের সাম্রাজ্য। আজ ১৮ জুলাই ৪৪ বছরে পা রাখা এই অভিনেত্রীর সম্পদের হিসাব নিয়েও ভক্তদের আগ্রহ কম নয়।

আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রিয়াঙ্কার ব্যক্তিগত সম্পদের পরিমাণ প্রায় ৫৮৩ কোটি রুপি। অন্যদিকে স্বামী নিক জোনাসের সম্পদের পরিমাণ প্রায় ৬৬৬ কোটি রুপি। সব মিলিয়ে এই তারকা দম্পতির যৌথ সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ২৫০ কোটি রুপিতে।

২০০২ সালে তামিল চলচ্চিত্র দিয়ে অভিনয়জীবন শুরু করেন প্রিয়াঙ্কা। পরের বছর বলিউডে অভিষেকের পর ‘ফ্যাশন’, ‘ডন’, ‘বাজিরাও মাস্তানি’সহ একাধিক সফল ছবিতে অভিনয় করে নিজেকে শীর্ষ তারকাদের কাতারে নিয়ে যান। বর্তমানে তিনি ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, মহেশ বাবুর নতুন ছবির জন্য প্রায় ৩০ কোটি রুপি এবং আন্তর্জাতিক সিরিজ ‘সিটাডেল’-এর জন্য প্রায় ৪১ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন তিনি।

অভিনয়ের বাইরে প্রসাধনী, ফ্যাশন, হেয়ার কেয়ার ব্র্যান্ড, প্রযুক্তিনির্ভর স্টার্টআপসহ বিভিন্ন খাতে বিনিয়োগ রয়েছে প্রিয়াঙ্কার। ২০১৯ সালে লস অ্যাঞ্জেলেসে প্রায় ২০০ লাখ মার্কিন ডলার ব্যয়ে কেনা বিলাসবহুল বাড়িটিও তাদের সম্পদের অন্যতম আকর্ষণ। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদি পরিকল্পিত বিনিয়োগই এই দম্পতির বিপুল সম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জেনিফার উইনগেটকে ঘিরে ফের জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত ১৬ জুলাই লন্ডনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলের সঙ্গে...
দীর্ঘদিন পর আবারও ধারাবাহিক নাটকে নিয়মিত হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এর মাধ্যমে ছোট পর্দায় ফিরছেন...
ভালো গল্প আর উপযুক্ত সুযোগ পেলে বাংলা সিনেমায় অভিনয় করতে চান বলিউড অভিনেত্রী কাজল। সম্প্রতি ভারতের আনন্দবাজার ডটকম আয়োজিত ‘বছরের বেস্ট ২০২৬’ সম্মাননা অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের এই আগ্রহের...
১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করে হত্যাকাণ্ড সম্পন্ন করার অন্যতম কুশিলব মেজর মোজাফফর। এরপর চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গোপনে দাফনের মূল পরিকল্পনাও তার;...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
খাবার আর ওষুধসহ নানা খাতে ব্যয় বৃদ্ধিতে বিপাকে বগুড়ার মুরগির খামার ও হ্যাচারি ব্যবসায়ীরা। জেলার ৫ হাজারেরও বেশি খামার ও হ্যাচারি মধ্যে, গত ৩ বছরে বন্ধ হয়ে গেছে সাড়ে ৪ হাজার প্রতিষ্ঠান। এতে বেকার...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর