মৃত্যুর ১৪ বছর পরও পাঠক মহলে সমাদৃত নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ

মৃত্যুর ১৪ বছর পরও পাঠকের কাছে সমান জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। তাঁর সৃষ্টি হিমু, মিসির আলী, শুভ্রসহ নানা চরিত্র ও সাহিত্যকর্ম এখনো মুগ্ধ করছে পাঠকদের।

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৩:০৫ পিএম

নন্দিত কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস আজ। ২০১২ সালের ১৯ জুলাই তিনি নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গবেষক ও প্রকাশকরা বলছেন, মৃত্যুর ১৪ বছর পরও সমান জনপ্রিয় হুমায়ূন। এখনো বই মেলায় সবচেয়ে বেশি বিক্রি হয় তাঁর লেখা বই। 

আধুনিক বাংলা কথা-সাহিত্যে নতুন ধারার স্রষ্টা হুমায়ূন আহমেদ। তাঁর সাবলীল কথ্য ভাষায় সাধারণ মধ্যবিত্ত জীবনের নিখুঁত চিত্রায়ণ ছুঁয়ে গেছে পাঠক হৃদয়।

হিমু, মিসির আলী, শুভ্র হয়ে ওঠে বাঙালি তরুণ মনের ফ্যান্টাসি। স্বাধীনতা-উত্তর সাহিত্যিকদের মধ্যে হুমাযূন আহমেদের তৈরি করা কাল্পনিক চরিত্র পাঠকদের করেছে মুগ্ধ । তাই, মৃত্যুর প্রায় দেড় দশক পরেও বইমেলা থেকে পাঠচক্র, ডিজিটাল মাধ্যমে-এখনো প্রাসঙ্গিক এই লেখক। 

অন্যপ্রাকশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম বলেন, ‘মানুষের জীবনকে পাঠ করার অসাধারণ ক্ষমতা তার মধ্যে ছিল। এখনো তার লেখা সবচেয়ে জনপ্রিয়। এটি আরও ৫০ থেকে ১০০ বছর স্থায়ী হবে।’

তাঁর প্রকাশিত তিন শ’র বেশি বইয়ে উপন্যাসই অর্ধেক। যেখানে গভীর বিষাদের সাথে রসবোধের মিশ্রণ, হুমায়ূন আহমেদের অবস্থানকে বাংলা সাহিত্যে অনন্য। তবে তাঁর ছোট উপন্যাস নিয়ে নিরীক্ষাধর্মী আলোচনা কম বলে মনে করেন সাহিত্য-সমালোচকরা।

বাংলা একাডেমির মহাপরিচালক  ড. মোহাম্মদ আজম বলেন, ‘হুমায়ূন আহমেদের লেখার যে ভ্যারাইটি এটা অতুলনীয়। তাঁর বেশ কিছু ছোট উপন্যাস রয়েছে যা অসাধারণ। এগুলো আলোচনার বাইরে রয়ে গেছে।’
 
বাংলা সাহিত্যের পাঠক সৃষ্টিতে বিস্ময়কর ভূমিকা রেখেছেন হুমায়ূন আহমেদ। গড়েছেন নিজস্ব পাঠক বলয়। শুধু সাহিত্যে আলো ছড়াননি হুমায়ূন আহমেদ। তাঁর হাত ধরেই সৃষ্টি হয়েছে নতুন ধারার নাটক ও চলচ্চিত্র।

 

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ১৬ জুলাই আমাদের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ। দিবসটি উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ মন্তব্য করেন। বুধবার রাতে...
‘বর্তমান বিশ্বে সমুদ্র-সংক্রান্ত তথ্যের আধুনিক, নিরাপদ, নির্ভুল ও কার্যকর আদান-প্রদান নিশ্চিত করা শুধু প্রযুক্তিগত উন্নয়নের প্রতিফলন নয়: এটি জাতীয় স্বার্থ সংরক্ষণ, অর্থনৈতিক স্বাধীনতা অর্জন,...
কবি আল মুজাহিদী ছিলেন গণতন্ত্র, মানবাধিকার এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আজীবন সংগ্রামী ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে আমাদের সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে গভীর শূন্যতা সৃষ্টি হয়েছে যা...
মহান মে দিবস ২০২৬ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কলকারখানায় দুর্ঘটনা রোধ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন। শ্রমিক অধিকার সুরক্ষায় গুরুত্বারোপ করেন তিনি।
রাজধানীর মিরপুরের পল্লবীর সিটি ক্লাব এলাকায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় আতশবাজি বিস্ফোরণে চার যুবক দগ্ধ হয়েছেন। তারা হলেন মো. সাকিব, রিফাত, সজীব ও তাহসিন। তাদের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে...
অস্বাভাবিক ভাড়া ও অব্যবস্থাপনার কারণে ভরা মৌসুমেও পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর। ফলে, বিপাকে নৌকার মাঝি, হোটেল মালিকসহ হাজারো মানুষ। পর্যটকদের অভিযোগ, ট্রলার ভাড়া ও খাবারের বাড়তি দাম, অপরিচ্ছন্ন...
রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন কিয়ার স্টারমার। বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
দখল-দূষণে অস্তিত্ব সংকটে হবিগঞ্জের শাখা বরাক নদী। প্রতিনিয়ত ফেলা হচ্ছে পৌর এলাকার ময়লা-আবর্জনা। পাশাপাশি প্রশাসনের উদাসীনতায় দুই তীরে অবাধে গড়ে উঠছে অবৈধ স্থাপনা। নদীর সঙ্গে সংযুক্ত খালগুলোর...
লোডিং...

এলাকার খবর