গুমের শিকার পরিবারগুলোর বোবাকান্না

বাবার নামের পাশে ‘জীবিত’ না ‘মৃত’ লিখবেন, জানা নেই সন্তানের!

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০৭:৩২ এএম

বাবা বেঁচে আছেন, নাকি নেই, জানেন না সন্তান। বছরের পর বছর পেরিয়ে গেলেও, বাবার নামের পাশে ‘জীবিত’ না ‘মৃত’ কোনটা লিখবেন, সেই সিদ্ধান্তও নিতে পারছেন না তিনি। গত দেড় যুগে আওয়ামী লীগ শাসনামলে গুমের শিকার পরিবারগুলোর বড় প্রশ্ন, কি ঘটেছিল তাদের প্রিয়জনের সঙ্গে? বিচার হবে কবে? তাই আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে নতুন করে সামনে এসেছে ক্ষমতার জবাবদিহিতা, সুষ্ঠু বিচার ও ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধের প্রশ্ন। 

বাবা বেঁচে আছেন নাকি মারা গেছেন, এই প্রশ্নের উত্তর জানা নেই আনিশা ইসলাম ইনশার। নথিপত্রে বাবাকে মৃত নাকি জীবিত লিখবেন, বলতে পারছেন না কেউ?     

ইনশা বলছিলেন, ‘আমার ভাই আমাকে বারবার বলছিল, আপু ছবিটা ওপরে তুলে ধরো। আঙ্কেলরা বাবাকে খুঁজে দেবে। এখন আর ও জিজ্ঞেস করেনা, বাবা কোথায়।’

মিরপুরের কাঠ ব্যবসায়ী ইসমাইল হোসেন বাতেন গুম হন ২০১৯ সালে। ৭ বছর ধরে তার ফেরার অপেক্ষায় পরিবার। 

ইসমাইল হোসেন বাতেনের স্ত্রী নাসরীন জাহান স্মৃতি বলেন, ‘তার খোঁজে আজকেও দাঁড়িয়েছি। আমরা চাই না পরের বছর আবার দাঁড়াতে। এটার একটা সমাধান হোক। গুমের বিচার করতে এই সরকার আমাদের মতো ভিক্টিম পরিবারের কাছে প্রতিজ্ঞাবদ্ধ।’   

আওয়ামী লীগের শাসনামলে গুম হয়ে আর ঘরে ফেরেননি এমন অন্তত ২৫১ ব্যক্তি। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদন বলছে, টানা দেড় যুগের আওয়ামী শাসনামলে ১ হাজার ৫৬৯টি গুমের ঘটনা ঘটেছে। তবে মোট গুমের সংখ্যা, জমাপড়া অভিযোগের চেয়ে অনেক বেশি বলে ধারণা তদন্ত কমিশনের।

দীর্ঘদিন আয়না ঘরে বন্দি থাকা জামায়তের সংসদ সদস্য আহমাদ বিন কাসেম আরমানের অভিযোগ, হাতেগোনা কয়েকটি মামলার তদন্ত শুরু হয়েছে। তাই এমন একটি আইন করতে হবে যাতে গুম নিরৎসাহিত হয়। আর মায়ের ডাকের সমন্বয়ক ও বিএনপির সংসদ সদস্য সানজিদা ইসলাম অভিযোগ করেন, তাদের দেওয়া ১৫০টি অভিযোগের একটিরও তদন্ত শেষ হয়নি। 

মায়ের ডাকের সমন্বয়ক ও সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি বলেন, ‘ক্যাপাবিলিটি আর ক্যাপাসিটি অনুযায়ী আমার মনে হয় না আসল ডেটা বা ফলাফল আমরা পাইনি সেখান থেকে। ভুক্তভোগী হাজারও পরিবার; এদের জন্য আসলে প্রতিটা দিনই কষ্টের। একজন গুম হয়নি, মরে যেতে হয়েছে আমাদের সবাইকে। আমরা বেঁচে আছি এখনো ওই বিচারটা দেখার জন্য। 

গুমের শিকার রাজনীতিবিদ ও সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম আরমান বলেন, ‘এমন আইন তৈরি করতে হবে যেটা এ ধরনের গুমের কাজকে নিরুৎসাহীত করবে। আইনশৃঙ্খলাবাহিনীকে জবাবদিহির আওতায় নিয়ে আসা হবে। স্বচ্ছতার আওতায় নিয়ে আসা হবে। এমন একটি সংস্থা তৈরি হবে, যেখানে ভুক্তভোগীরা যেয়ে তাদের অধিকারের কথা বলতে পারবে।’  

গুম প্রতিরোধে সম্প্রতি সংসদে উত্থাপিত গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬ এবং জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬ কে আরও শক্তিশালী করার তাগিদ বিশেষজ্ঞদের। 

সংবিধান বিশেষজ্ঞ ড. শরীফ ভূঁইয়া বলেন, ‘এখানে বলা হয়েছে অভিযোগ দায়ের করতে হবে মানবাধিকার কমিশনের বদলে পুলিশকে। কিন্তু পুলিশ তো গুমের ঘটনায় জড়িত হতে পারে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী থেকে সুরক্ষা দেওয়ার জন্যই তো গুম আইন। তাই তাদের কাছে অভিযোগ দায়ের করলে কতটা নিরপেক্ষ প্রতিকার পাওয়া যাবে সেটি নিয়ে তো প্রশ্ন থেকেই যায়।’

ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা ছাড়াও আওয়ামী লীগ আমলে অন্তত ২৫০ জন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুম হওয়ার প্রমাণ পেয়েছে তদন্ত দল। যাদের কেউই আর ফিরে আসেনি।  

দুই কার্যদিবসের মধ্যে গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন সংক্রান্ত নতুন আইন সংসদে উত্থাপন হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। রোববার সকালে ঝিনাইদহ শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে...
গুমের শিকার হয়েছেন এমন প্রতিটি ব্যক্তি বিচার পাবেন বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, সরকার এমন আইন করছে যেখানে গুমের শিকার প্রতিটি ভিকটিম বিচার পাবে। আজ শনিবার...
গুমের অভিযোগ তদন্ত করার ক্ষমতা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে না দিয়ে স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনের ওপর তদন্তভার দিতে হবে এবং তা আইনে উল্লেখ করতে হবে। এমন দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন অধিকার।
আজ বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। বেলা তিনটায় শুরু হবে এই অধিবেশন। এবারের অধিবেশনে উত্থাপন করা হবে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন এবং জাতীয় মানবাধিকার কমিশন আইনের খসড়াসহ বেশ...
সপ্তাহের ব্যবধানে আবারও ভারী বৃষ্টিতে তলিয়েছে খাগড়াছড়ির দীঘিনালার নিচু এলাকা। মেরুং, কবাখালী ও বোয়ালখালীর ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে স্থানীয়রা। বন্ধ হয়ে গেছে লংগদু-দীঘিনালা সড়কে যান...
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপাল ও তিব্বতের বিস্তীর্ণ এলাকা। এর প্রভাব পড়েছে ভারতের বিহারেও। আকস্মিক এই বন্যার প্রভাব বাংলাদেশে কোনো ঝুঁকি তৈরি করবে কি না- সেই প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, এখন...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর প্রাণহানি বেড়ে দাঁড়াল ৯০ জনে। আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি ৯৯৬ জন, যা একদিনে সর্বোচ্চ ভর্তির রেকর্ড। 
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ফলে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে পড়া মানুষদের উদ্ধারে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে কাঠমান্ডু। নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল জানিয়েছেন, দুর্গম ও ক্ষতিগ্রস্ত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর