সরকার শিক্ষা ও স্বাস্থ‌্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে, ইউএনডিপিকে ডেপুটি স্পিকার 

ইউএনডিপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ই-পার্লামেন্ট, সংসদীয় ফেলোশিপ, স্থায়ী কমিটি শক্তিশালীকরণ ও এসডিজি বাস্তবায়নে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৫:১২ পিএম

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব‌্যারিস্টার কায়সার কামালের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন‌্য সাক্ষাৎ করেছেন ইউএনডিপির একটি প্রতিনিধি দল। সাক্ষাৎকালে প্রতিনিধি দল বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র, সংসদীয় কার্যক্রমকে শক্তিশালী করার কী কী উদ্যোগ গ্রহণ করা যায় সেসব বিষয়ে মতবিনিময় করেন। 

ডেপুটি স্পিকার বলেন, বর্তমান সরকার শিক্ষা ও স্বাস্থ‌্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। সমাজ পরিবর্তনের সাথে সাথে মানুষের চাহিদারও পরিবর্তন ঘটে।  পরিবর্তিত সমাজ ব্যবস্থার সাথে সামঞ্জস্য বিধানের জন্য আইনেরও সংশোধনের প্রয়োজন হয়।

ডেপুটি স্পিকার সংসদের লাইব্রেরিতে সদ‌্য সমাপ্ত গ্রাজুয়েটরা যেন পার্লামেন্টারি ফেলোশিপ/ইন্টার্নশিপ প্রোগ্রাম করে তাদের অর্জিত জ্ঞানকে আরও বৃদ্ধি করতে পারে সে ব‌্যাপারে ইউএনডিপির প্রস্তাবের সাথে একমত পোষণ করেন। 

সংসদের কোনো প্রকল্প নেওয়ার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নসহ অন‌্য কোনো সংস্থার প্রকল্পের সাথে যেন ডুপ্লিকেশন না হয় সে বিষয়ে তার মতামত তুলে ধরেন। ই-পার্লামেন্ট বাস্তবায়নে কারিগরি ও আর্থিক সহযোগিতার ব‌্যাপারে ডেপুটি স্পিকার ইউএনডিপির কাছে সহযোগিতা প্রত‌্যাশা করেন। 

ইউএনডিপি বাংলাদেশ ও নেপাল পার্লামেন্টের সংসদ সদস‌্যদের অভিজ্ঞতা বিনিময়ের প্রস্তাব করলে ডেপুটি স্পিকার সহমত পোষণ করেন। সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার সংসদীয় স্থায়ী কমিটিগুলোকে শক্তিশালী করতে প্রয়োজনীয় আইন প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।

টেকসই উন্নয়ন লক্ষ‌্যমাত্রা (এসডিজি) কার্যক্রমকে এগিয়ে নিতে ইউএনডিপি কর্তৃক জাতীয় সংসদ সদস‌্যদের নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজনের উদ‌্যোগের বিষয়টিতে ডেপুটি স্পীকার ইতিবাচক মনোভাব পোষণ করেন।   

নোট অব ডিসেন্ট ছাড়া জুলাই সনদ বাস্তবায়নে সরকার আগ্রহী নয়, জানিয়েছেন সংবিধান সংশোধন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার বিকেলে সংসদ ভবনে কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।
দেশের সব শিশুকে প্রতিভা বিকাশের সুযোগ দেওয়া গেলে দেশের ভিত্তি আরও মজবুত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, শিশুদের প্রতিভা বিকাশে ২০২৭ সাল থেকে আবারও নতুন কুঁড়ির...
জন্ম ও মৃত্যু নিবন্ধন শতভাগই হওয়ার কথা অনলাইনে। কিন্তু বাস্তবতা উল্টো। শুধু আবেদনই করা যাচ্ছে অনলাইনে। এরপর সনদ হাতে পাওয়া পর্যন্ত প্রতিটি ধাপেই যেতে হচ্ছে সংশ্লিষ্ট কার্যালয়ে। এতে একদিনে নষ্ট...
চলতি বছর থেকে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’– উপলক্ষে সাধারণ ছুটি রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ...
দেশের অর্থনীতির মূল হৃৎস্পন্দন বলা হয় চট্টগ্রাম সমুদ্রবন্দরকে। আমাদের বৈদেশিক বাণিজ্যের সিংহভাগই পরিচালিত হয় এই এক বন্দর দিয়ে। কিন্তু সম্প্রতি এই চট্টগ্রাম বন্দর ঘিরে তৈরি হয়েছে বড় এক আলোচনা ও...
প্রযুক্তিগত উন্নয়নের জন্য ৩০টি ব্যাংকের কিউ ক্যাশের বিভিন্ন সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে এটিএম, সিআরএম, তহবিল স্থানান্তর, বি/এফ/টি/এন, সহ বিভিন্ন লেনদেন করতে পারছেন না গ্রাহকরা। এসব সেবা বন্ধের...
শরীয়তপুরের জাজিরায় খেলনা বল মনে করে ককটেল হাতে তুলে নেওয়ার পর বিস্ফোরণে মো. কামরুল বেপারী নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পূর্ব নাওডোবা...
‘পাঁচ, পাঁচ-ই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’—মোবাইলে এমন কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের বহিষ্কৃত সভাপতি ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে জেলা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর