ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রথমবার বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য সিনেমা

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৮:৪৮ পিএম

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসরে ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো উৎসবের প্রতিযোগিতা বিভাগ অরিজোন্তি-তে জায়গা করে নিয়েছে রুবাইয়াত হোসেন পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উৎসবের সভাপতি আলবের্তো বারবেরা মনোনীত চলচ্চিত্রগুলোর তালিকা প্রকাশ করেন। আগামী ২ থেকে ১২ সেপ্টেম্বর ইতালির ভেনিস লিডোতে অনুষ্ঠিত হবে উৎসবের এবারের আসর।

মনস্তাত্ত্বিক হরর ঘরানার সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে ঢাকার একটি বিউটি পার্লারকে কেন্দ্র করে। বিয়ের প্রস্তুতির মধ্য দিয়ে সৌন্দর্য, শরীর, স্মৃতি, বিশ্বাস ও ভয়কে ঘিরে রহস্যময় এক জগত নির্মাণ করেছেন পরিচালক।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জাইনীন করিম, আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ্ বিনতে কামাল, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারীসহ আরও অনেকে।

রুবাইয়াত হোসেন বলেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ভেনিসে জায়গা করে নেওয়া তার জন্য অত্যন্ত গর্বের ও স্বপ্নপূরণের মুহূর্ত। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি আরও শক্তিশালী হবে।

পর্তুগাল, নরওয়ে, জার্মানি, ফ্রান্স ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি বিভিন্ন আন্তর্জাতিক তহবিলের সহায়তা পেয়েছে। এর আগে ২০১০ সালে ইশতিয়াক জিকোর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘৭২০ ডিগ্রিজ’ ভেনিসে নির্বাচিত হলেও, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রতিযোগিতা বিভাগে এবারই প্রথম বাংলাদেশের কোনো সিনেমা স্থান পেল।

ইতালির মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের আক্রমণের শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (৭ সেপ্টেম্বর) ভেনিসের...
ভারতীয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষালের সুরের জাদুতে বুঁদ গোটা বিশ্ব। সেই স্বপ্নের শিল্পীর সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে গান গাওয়ার এক বিরল সুযোগ পেলেন বাংলাদেশের সাঁওতালিকন্যা এথেনা বেসরা। গত ৪ সেপ্টেম্বর...
সামাজিকমাধ্যমে নতুন এক শিশুকে কোলে নিয়ে ছবি শেয়ার করার পর থেকেই আলোচনায় ঢালিউড চিত্রনায়িকা পরী মণি। ভক্তদের ধারণা, ফের দত্তক নিয়েছেন এই নায়িকা।   সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুকে একটি...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ৭ সহযোগীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দীর্ঘদিন ধরে ব্যবসায়ী ও পেশাজীবীদের মোবাইলে হুমকি দিয়ে চাঁদা দাবি করত। অন্যথায় বাড়িঘর বা প্রতিষ্ঠানে অতর্কিত...
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা প্রমাণ করে আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়। এই হামলা প্রমাণ করে বাঁধন সঠিক পথে ছিলেন।
ইতালির ভেনিসে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতা-কর্মীদের দ্বারা প্রখ্যাত অভিনেত্রী জুলাই যোদ্ধা বাঁধন ও তাঁর পরিবারের ওপর হামলার তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ এবং দোষীদের বিচারের...
‘বি’ গ্রুপে নিজেদের খেলা ৩ ম্যাচের সবগুলো জিতে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। সমান ম্যাচ খেলা ইন্দোনেশিয়া ৩টি ম্যাচে হেরে এরই মধ্যে বিদায় নিয়েছে। গ্রুপের বাকি দুই দল বাংলাদেশ ও...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর