গণতান্ত্রিক পথযাত্রায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে: মাহদী আমিন

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০৩:৫৭ পিএম

বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক অগ্রযাত্রার পাশাপাশি স্থিতিশীলতা এসেছে। গেল ৫ মাসে নেওয়া সরকারের নানা উদ্যোগের প্রশংসা করেছেন সার্জিও গোর। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর এক ব্রিফিংয়ে এ কথা বলেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। 

গণতান্ত্রিক এই পথযাত্রায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে উল্লেখ করে মাহদী আমিন বলেন, আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষ কোম্পানির ৪৫ জন ব্যবসায়ী বাংলাদেশে আসবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা বলেন, দীর্ঘ ফ্যাসিবাদের কারণে রাষ্ট্র ব্যবস্থার অনেক কাঠামো ঠিক করতে হচ্ছে। বিশেষ করে বিদ্যুৎ এবং গ্যাসের সমস্যা নিরসনে বিষদ আলোচনা হয়েছে।

তিনি জানান, সামনের দিনগুলোতে প্রাইভেট সেক্টরের প্রতি সরকারের পলিসি সাপোর্ট থাকবে।

মাহদী আমিন বলেন, আমদানি–রপ্তানিকে আরও গতিশীল করতে দেশের বন্দরগুলোয় ২৪/৭ সার্ভিসের ব্যাপারে আলোচনা হয়েছে। শীগগিরই তা চালু হবে।

বাংলাদেশে মার্কিন বিনিয়োগ সহযোগিতা আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত...
প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসককে তাঁর বাসভবনে ডেকে নেন। পরে তাদেরকে সঙ্গে নিয়ে বেলা সাড়ে...
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হয়নি বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায়...
সফররত মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে সামরিক কোনো ইস্যুতে আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সার্জিও গরের সঙ্গে বৈঠক শেষে...
টাঙ্গাইলে জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ সংশোধন নিয়ে ভোগান্তিতে স্থানীয়রা। একদিকে সপ্তাহে একদিন মাত্র চালু থাকে এ কার্যক্রম; আর অন্যদিকে, সার্ভার জটিলতায় ভোগান্তির মাত্রা বেড়ে যায় কয়েকগুণ। দূরদূরান্ত...
সমুদ্রপথে মরক্কো থেকে স্পেনের সিউটাতে প্রবেশের সময় অন্তত ৫৭ জন নিহত হয়েছেন। অধিকাংশেরই সমুদ্রে ডুবে মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। 
বন্যার ক্ষতি কমাতে হাওরাঞ্চলে আগাম জাতের বিরি-১১৮ জাতের ধান অবমুক্ত করা হবে। যে ধান আগে রোপন করে আগেই ফলন তোলা সম্ভব। তাই এই মৌসুমে ৩০ টন বীজ হাওরাঞ্চলে সরবরাহ করা হবে, পরের মৌসুমে যেন বীজের কোনো...
খুলনার দীঘলিয়া উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর