হামের উপসর্গে আরও ৪ মৃত্যু

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে প্রাণ গেছে ৮৪৪ জনের। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৩:৪৩ পিএম

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে প্রাণ গেছে ৮৪৪ জনের। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া একদিনে হাম ও হামের উপসর্গের নতুন রোগী ১ হাজার ১৩৭ জন। 

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭৪৮ শিশু। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৬ শিশু। সব মিলিয়ে এ সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে মোট ৮৪৪ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ রয়েছে আরও ১ হাজার ২২ শিশুর।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে মোট হাম ও উপসর্গ থাকা রোগীর সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ৩৭৮ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ১৬ হাজার ২৯৫। আর উপসর্গ পাওয়া গেছে ১ লাখ ৩০ হাজার ৮৩ জনের শরীরে। 

এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১২ হাজার ৬২০ জন, যাদের মধ্যে ১ লাখ ৮ হাজার ২৮৩ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

 

হামের টিকা কাজ করছে কি না, তা নিয়েই প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। রাজধানীর তিনটি সরকারি হাসপাতালে ভর্তি থাকা শিশুদের ১৫ শতাংশ, টিকা নেওয়ার পরও হামে আক্রান্ত হয়েছে। এ বিষয়ে হাসপাতালগুলোয় সঠিক পরিসংখ্যান...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে প্রাণ গেছে ৮৪০ জনের। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বর্তমানে মাতৃ-শিশু সেবায় আধুনিকায়নের নামে রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে। এটি প্রতিরোধে শিশুর জন্ম নেওয়ার পর থেকে পর্যাপ্ত পরিমাণে মায়ের দুধ দেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে প্রাণ গেছে ৮৩৭ জনের। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে। ডিএনসিসির দাবি, উত্তরখানের রাজাবাড়ি এলাকার একটি...
নাটোর থেকে মাছবাহী একটি মিনি ট্রাক সিংড়া মাছ আড়তে যাচ্ছিল। পথে খেজুরতলা এলাকায় মহাসড়কের পাশে ট্রাকটি থামিয়ে রাখেন চালক। এ সময় অপর একটি ট্রাক থেমে থাকা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা মারলে ট্রাকে থাকা...
বিএনপি ন্যায় বিচার, আইনের শাসন এবং ন্যায়ভিত্তিক সামাজ প্রতিষ্ঠা করতে চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী...
সিলেটে চায়ের টং দোকানে বসে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভিযোগ উঠেছে এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে প্রায় এক বস্তা উত্তরপত্র জব্দ করেছে সিলেট শিক্ষা বোর্ড। এ ঘটনায় অভিযুক্ত...
লোডিং...

এলাকার খবর