জামিন পেলেন আলভী, মুক্তিতে বাধা নেই

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৪:৫৫ পিএম

স্ত্রী আফরা ইভনাথ ইকরার আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন পেলেন জনপ্রিয় অভিনেতা জাহের আলভী ওরফে মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া। রোববার (২ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে তাঁর কারামুক্তিতে বাধা নেই।

আদালতে আলভীর জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। 

এর আগে, গত ১৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন এ অভিনেতা। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরে গত ২১ জুন মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে সাতদিন রিমান্ডের জন্য আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। গত ২৪ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ৩০ জুন রিমান্ড শেষে আলভীকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গত ২৮ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সেসময় তাঁর স্বামী জাহের আলভী ছিলেন নেপালে। স্ত্রীর মৃত্যুর খবর জানিয়ে অভিনেতা লিখেছিলেন ‘আজ দুপুরে মিরপুর ডিওএইচএস-এর বাসায় আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি নেপালে শুটিংরত ছিলাম। খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই। আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল।’

এ ঘটনায় ১ মার্চ আলভীকে প্রধান আসামি করে একটি মামলা করেন ইকরার বাবা। মেয়েকে প্ররোচিত করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগ এনেছেন তিনি। মামলায় আলভীর মা ও কথিত প্রেমিকা তিথিকেও আসামি করা হয়।

প্রসঙ্গত, ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেতা আলভী ও ইকরা। দীর্ঘ ১৪ বছর গোপন থাকার পর ২০২৪ সালে তাঁদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাঁদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে।

ব্রেন টিউমারে আক্রান্ত নব্বই দশকের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন। দীর্ঘ একবছরের বেশি সময় তিনি লন্ডনে চিকিৎসাধীন ছিলেন। এবার চিকিৎসা বিরতির মধ্যেই দেশে ফিরছেন এ অভিনেতা। বাংলাদেশ সময় সোমবার (৩ আগস্ট)...
শৈশবের এক ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানালেন স্কুলজীবনে বুলিংয়ের মতো মানসিক নিপীড়নে শিকার হওয়ার গল্প। ইয়াশ রোহান বলেন, ‘আমার...
হলিউডের প্রবীণ অভিনেতা মাইক প্রেস্টন আর নেই। ‘ম্যাড ম্যাক্স ২: দ্য রোড ওয়ারিয়র’ সিনেমায় পাপ্পাগালো চরিত্রে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিকভাবে পরিচিতি পাওয়া এই অভিনেতা গত ৮ জুন...
বর্ষীয়ান অভিনেতা-নাট্যকার মামুনুর রশীদের মা রোকেয়া খানম মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স...
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও ছাত্রশক্তির মারামারির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় মিলনায়তন ও শহীদ মিনারের সামনে এ...
সৌদি আরবে অবস্থানরত ৭০ হাজারের বেশি রোহিঙ্গার পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্তটি মীমাংসিত একটি বিষয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ইসলাম। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে...
টালিউডে নতুন রসায়ন তৈরি হতে চলেছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের আসন্ন ছবি 'কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ'-এ। রাজর্ষি দাশ ভৌমিকের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত এই গোয়েন্দাধর্মী ছবিতে...
দেশের ছোট ও বড়পর্দার পরিচিত মুখ অভিনেত্রী রিনা রহমান আর নেই। গতকাল সোমবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরে দেশের সাংস্কৃতিক ও বিনোদন অঙ্গনে নেমে এসেছে গভীর...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর