চলে গেলেন অভিনেত্রী রিনা রহমান

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০২:৫৪ পিএম

দেশের ছোট ও বড়পর্দার পরিচিত মুখ অভিনেত্রী রিনা রহমান আর নেই। গতকাল সোমবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরে দেশের সাংস্কৃতিক ও বিনোদন অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। 

১৯৭২ সালে 'এ বাড়ি ও বাড়ি' নাটকের মাধ্যমে মঞ্চনাটকে অভিনয় জীবন শুরু করেছিলেন রিনা রহমান। এরপর দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন শতাধিক একক নাটক, অসংখ্য ধারাবাহিক নাটক, টেলিফিল্ম ও চলচ্চিত্রে। তার অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে বিটিভির কালজয়ী ধারাবাহিক 'সংশপ্তক' (১৯৮৭), জনপ্রিয় ধারাবাহিক 'মান অভিমান', এবং চলচ্চিত্র 'ঠিকানা' (১৯৯৪) ও 'ঘানি' (২০০৬)। এসব কাজের মধ্য দিয়ে দর্শকের হৃদয়ে দীর্ঘস্থায়ী জায়গা করে নিয়েছিলেন তিনি।

মৃত্যুর আগ পর্যন্ত তিনি সক্রিয় ছিলেন অভিনয়ে। দীপ্ত টিভিতে প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক নাটক 'পরম্পরা'-তে অভিনয় করছিলেন তিনি, যা তার দীর্ঘ ক্যারিয়ারের প্রতি নিষ্ঠা ও ভালোবাসার প্রমাণ বহন করে। বয়স হলেও অভিনয়ের প্রতি তার আগ্রহ কমেনি বলে জানিয়েছেন তার সহকর্মীরা।

রিনা রহমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করতে শুরু করেন তার সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও অগণিত ভক্ত। অনেকেই তাকে স্মরণ করেছেন তার বিনয়ী স্বভাব ও অভিনয়ের প্রতি নিষ্ঠার জন্য।

টালিউডে নতুন রসায়ন তৈরি হতে চলেছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের আসন্ন ছবি 'কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ'-এ। রাজর্ষি দাশ ভৌমিকের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত এই গোয়েন্দাধর্মী ছবিতে...
তামিলনাড়ুর রাজনীতিতে নাটকীয় মোড় এনে দিয়েছে অভিনেত্রী তৃষা কৃষ্ণানকে ঘিরে দেওয়া একটি বিতর্কিত মন্তব্য। রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা ক্ষমতাসীন দলের শীর্ষ নেতা উদয়নিধি স্ট্যালিনের বিরুদ্ধে অভিযোগ,...
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ববিতা দীর্ঘদিন পর অভিনেতা জাফর ইকবালের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি জানান, তাঁদের মধ্যে গভীর ভালোবাসার সম্পর্ক ছিল, তবে কখনোই বিয়ে বা...
জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই ‘ফ্যাসিবাদের দোসর’ তকমায় নানা জটিলতায় পড়তে শুরু করেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। তাঁর দাবি, সাম্প্রতিক সময়ে কেউ তাঁকে অভিনয়ের জন্য ডাকছে না। বিভিন্ন জায়গায় তাঁকে...
আজ সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়।...
খাগড়াছড়ির সিঙ্গিনালায় এক স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ শরিফ হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।  মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় এ ঘটনা ঘটে।  
সাতক্ষীরা শহরের ১০ তলা বিশিষ্ট ব্লিজ হাসপাতালে আগুন লাগার ঘটনায় ধোঁয়া ও আতঙ্কে সৃষ্ট হুড়োহুড়িতে অন্তত ৫০ জন রোগী ও তাদের স্বজন আহত হয়েছেন।
নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরের হাজীপাড়া এলাকায় স্ত্রী ফাতেমা আক্তার রেখাকে হত্যার দায়ে স্বামী মোক্তার আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
লোডিং...

এলাকার খবর