বগুড়ায় বিষ্ণুমূর্তির পাদদেশে মিলেছে প্রাচীন গৌড়ীয় লিপির খোদাই

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৫:২৫ পিএম

বগুড়ায় পাওয়া বিষ্ণুমূর্তির পাদদেশে মিলেছে প্রাচীন গৌড়ীয় লিপির খোদাই। সংস্কৃত ভাষায় লেখা এ লিপি মূর্তিটির ইতিহাসের গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরছে। গবেষকদের মতে, একই বৈশিষ্ট্যের বহু বিষ্ণুমূর্তি থাকলেও এমন লিপিসহ নিদর্শন বিরল। গত ডিসেম্বরে উদ্ধার হওয়া মূর্তিটি এখন সংরক্ষিত আছে মহাস্থান প্রত্নতত্ত্ব জাদুঘরে।
  
পাল যুগের বিষ্ণুমূর্তি বাংলার প্রাচীন ভাস্কর্য ও প্রত্নঐতিহ্যের অনন্য নিদর্শন। সম্প্রতি বগুড়ার মহাস্থান জাদুঘরে থাকা মূর্তিটির পাদদেশের দুই লাইনের গৌড়ীয় লিপি থেকে জানা যায়, আনুমানিক ১০৪০ খ্রিস্টাব্দে শ্রী অগতভদ্র এটি প্রতিষ্ঠা করেন। নিচে খোদাই করা আছে প্রতিষ্ঠাতা ও তার স্ত্রীর ক্ষুদ্র প্রতিকৃতিও।

মহাস্থানগড় প্রত্নতাত্ত্বিক জাদুঘর কাস্টোডিয়ান রাজিয়া সুলতানা বলেন, ‘আনুমানিক ১০৪০ খ্রিস্টাব্দে শ্রী অগতভদ্র এটি প্রতিষ্ঠা করেন। নিচে খোদাই করা আছে প্রতিষ্ঠাতা ও তার স্ত্রীর ক্ষুদ্র প্রতিকৃতিও।’

প্রত্নতাত্বিক গবেষক মুকন্ত বিশ্বাস বলেন, ‘নয়পালদেবের রাজত্বকাল ১০৩৫ থেকে ১০৫০ খ্রিস্টাব্দ। মূর্তিটি তার রাজত্বের পঞ্চম বছরে অর্থাৎ ১০৪০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয়।’

রাজশাহী প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক এ কে এম সাইফুর রহমান বলেন, ‘মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘরের এ মূর্তি শুধু গুরুত্বপূর্ণ সংযোজন নয়, বরং বরেন্দ্র অঞ্চলে পাল আমলের শিল্প, ধর্মীয় পৃষ্ঠপোষকতা ও লিপিচর্চার মূল্যবান নিদর্শন।’

মহাস্থান প্রত্নতত্ত্ব জাদুঘরে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রয়েছে ৬টি বিষ্ণুমূর্তি। এছাড়া স্টোরেও সংরক্ষিত আছে বিভিন্ন আকার ও ওজনের আরও বেশ কয়েকটি বিষ্ণুমূর্তি।

রোমাঞ্চপ্রিয় পর্যটকদের জন্য খাগড়াছড়ির হর্টিকালচার পার্কে চালু করা হয়েছে জীপলাইন ও আধুনিক জায়ান্ট সুইং। জেলা পরিষদের প্রত্যাশা প্রথমবারের মতো চালু হওয়া আউটডোর রাইড দুটিতে ভিন্নধর্মী রোমাঞ্চের...
অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাস সংকট নিরসন এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে আটক হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি...
গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী এলাকায় ট্রাক ও লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশ জানিয়েছে। 
গোপালগঞ্জের মুকসুদপুরে ঋণের কিস্তি না দিতে পেরে মানসিক চাপে বিষপানে ছেলের মৃত্যুর অভিযোগ উঠেছে। ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে বাবারও মৃত্যু হয়েছে। পরে একই সঙ্গে জানাজা শেষে বাবা-ছেলের দাফন সম্পন্ন...
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের জন্য বিশুদ্ধ পানির মেশিন স্থাপন করেছে মধ্যপ্রাচ্যের রিয়াদে বসবাসরত চট্টগ্রাম সমিতি রিয়াদের সদস্যরা।
সিলেট বিভাগের চা-বাগান শ্রমিকদের মাঝে বেসরকারি খাতের সিএসআর তহবিলের সহায়তায় ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রমের সূচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে...
এইচএসসি পরীক্ষা শেষে প্রায় সাত দিন আগে নাফিস একটি মোটরসাইকেল কেনেন। মঙ্গলবার দুপুরে তার বন্ধু সুমন শেখকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ে গোলচত্বর এলাকায় ঘুরতে বের হন তিনি। এ সময়...
একের পর এক শক্তিশালী ভূমিকম্প—দক্ষিণ আমেরিকা থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া, বারবার কাঁপছে ভূখণ্ড। ভেনেজুয়েলা, কলম্বিয়া হয়ে সাম্প্রতিক সময়ে ইন্দোনেশিয়ার বড় মাত্রার ভূমিকম্পে বাড়ছে উদ্বেগ। ঝুঁকিতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর