প্রথমবার এমি জিতলেন সাবরিনা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পিএম

ক্যারিয়ারে প্রথমবার এমি অ্যাওয়ার্ডস জিতলেন সাবরিনা কার্পেন্টার। শুধু তিনিই নন, ব্যাড বানি ও অক্টাভিয়া স্পেন্সারও এবারই প্রথম মর্যাদাকর এই পুরস্কার জিতেছেন। 

গত ৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসেছিল ‘ক্রিয়েটিভ আর্টস এমি অ্যাওয়ার্ডস’, যা মূল এমি’র প্রথম পর্ব। এতে ভ্যারাইটি, রিয়্যালিটি ও নন-ফিকশন অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন কারিগরি বিভাগের পুরস্কার ঘোষণা করা হয়। 

‘দ্য মাপাট শো’র জন্য ‘আউটস্ট্যান্ডিং ভ্যারাইটি স্পেশাল (প্রি-রেকর্ডেড)’ বিভাগে পুরস্কার জিতেছেন মার্কিন গায়িকা সাবরিনা কার্পেন্টার।

এদিকে, ‘দ্য অ্যাপল মিউজিক সুপার বোল এলএক্স হাফটাইম শো স্টারিং ব্যাড বানি’র জন্য ‘আউটস্ট্যান্ডিং ভ্যারাইটি স্পেশাল (লাইভ)’ বিভাগে এমি জয় করেন র‍্যাপার ব্যাড বানি। চমকপ্রদ খবর হলো, একাই ৭টি পুরস্কার জিতে নিয়েছে এই বিশেষ শো।

অন্যদিকে, ‘লস্ট উইমেন অব আলাস্কা’র জন্য ‘আউটস্ট্যান্ডিং ন্যারেটর’ হিসেবে প্রথমবার এমি লাভ করেন অস্কারজয়ী অভিনেত্রী অক্টাভিয়া স্পেন্সার।

আগামী ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ৭৮তম এমি অ্যাওয়ার্ডসের মূল পর্ব। এর আগে, ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে এবারের আসরের দ্বিতীয় পর্ব।

ভারতীয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষালের সুরের জাদুতে বুঁদ গোটা বিশ্ব। সেই স্বপ্নের শিল্পীর সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে গান গাওয়ার এক বিরল সুযোগ পেলেন বাংলাদেশের সাঁওতালিকন্যা এথেনা বেসরা। গত ৪ সেপ্টেম্বর...
সামাজিকমাধ্যমে ক’দিন আগেও স্ত্রী-সন্তানকে নিয়ে বিভিন্ন আনন্দঘন মুহূর্ত প্রকাশ করেছেন ‘বাংলা ফাইভ’ ব্যান্ডের ড্রামার আদনান রুশদী। তবে স্ত্রী শিরিন সুলতানা ডেঙ্গুতে আক্রান্ত হলে টাইমলাইনের সেই চিত্র...
রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন। ২০২২ সালের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
আশুলিয়ার জামগড়ায় তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও সদ্যভূমিষ্ঠ নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)।...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষণা না দিলে দেশ স্বাধীন হত কি না তা নিয়ে সন্দেহ আছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান। আজ বুধবার দুপুরে বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি পাঠাগার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণবিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
দলীয় লোক দিয়ে দুদক গঠন করে তাঁকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইঁয়া। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর