অধ্যক্ষের পদত্যাগ দাবি

মধ্যরাতে সড়কে অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স কলেজের শিক্ষার্থীরা

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৭ এএম

রাজধানীর হোম ইকোনমিক্স কলেজের অধ্যক্ষ মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। প্রায় ১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশের সহায়তায় অধ্যক্ষকে উদ্ধার করা হয়।

এসময় পুলিশের বিরুদ্ধে হেনস্তা ও মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ শিক্ষার্থীদের। এ ঘটনায় আহত হয়েছেন দুই শিক্ষার্থী।

এদিকে, অধ্যক্ষ ও তার সাথের সবাইকে অবাঞ্ছিত ঘোষণাসহ ৪ দফা দাবিতে অনড় শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে অধ্যক্ষকে পদত্যাগের দাবিতে তার কার্যালয়ে অবরুদ্ধ করে শিক্ষার্থীরা। প্রায় ১৩ ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে পুলিশ তাঁকে উদ্ধার করে। 

এরপর মধ্যরাতে কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান শতাধিক শিক্ষার্থী। অধ্যক্ষ মেহেরুন্নেছার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অডিটোরিয়ামের বিদ্যুৎ বিল ইস্যুতে ২ শিক্ষার্থীকে হুমকি, এবং আবাসিক ভবন সাবলেট দেওয়ার অভিযোগ শিক্ষার্থীদের।

পরে সংবাদ সম্মেলনে চার দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। দাবিগুলো হলো ক্যাম্পাসে সরকারি পরীক্ষা বন্ধ রাখা, পুলিশি হেনস্তায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, ক্লাস-পরীক্ষা বন্ধ এবং অধ্যক্ষের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা। 

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামিল হোসেন মোবাইলফোনে জানান, দীর্ঘ সময় অবরুদ্ধ থাকায় অধ্যক্ষ অসুস্থ হয়ে পড়েছিলেন। তাকে পুলিশের নারী সদস্যরা উদ্ধার করেন। কোনো শিক্ষার্থীর ওপর পুলিশ হামলা চালায়নি বলে জানান তিনি।

 

ঢাকার দুই সিটিতে ফুটওভার ব্রিজে ৮টি চলন্ত সিঁড়ির মধ্যে ৬টিই বিকল। চালুর কিছু দিনের মধ্যে অচল হয়ে পড়ে এসব সিঁড়ি। ২৫ কোটি টাকার বেশি খরচে নির্মিত এসব সিঁড়ি এখন সুবিধার বদলে ভোগান্তির কারণ হয়ে উঠেছে।...
রাজধানীর শাহজাহানপুরের শান্তিবাগের একটি বাসায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে আপন বড় ভাই নিহত হওয়ার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)...
রাজধানীর মিরপুরের পাইকপাড়া আনসার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ২০টি ককটেল, ৪১টি মশালের লাঠি, প্রায় দুই লিটার কেরোসিন তেল ও নরম কর্কশিট উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১২টার পর পরিচালিত অভিযানে এসব...
জামালপুরের দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ চেষ্টার দায়ে মো. সাইদুর মুন্সী (৪৫) নামে এক শিক্ষককে আট বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ফ্যাসিবাদী শক্তির সঙ্গে গুপ্তদের সখ্যতার বিষয়টি প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ সকালের সেশনে দিনের অষ্টম ওভারেই চোট পান সাদমান। আমির জাঙ্গুর ফাইন লেগে ঠেলে দেওয়া বলটি ধরতে দৌড়েছিলেন সাদমান। কিন্তু বলটি ধরার সময় পা পিছলে যায় তাঁর। এতে বাঁ পায়ের গোড়ালিতে চোট লাগে সাদমানের। এ...
মালয়েশিয়াগামী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার জন্য মোট ৫১টি মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করেছে মালয়েশিয়ার বিদেশি শ্রমিক নিয়োগের কেন্দ্রীয় পদ্ধতি এফডব্লিউসিএমএস। মালয়েশিয়ার ফরেন ওয়ার্কার্স...
প্রাইভেসি অ্যাভেঞ্জার্স ২০২৬
তরুণদের মধ্যে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা বা ডেটা প্রাইভেসি বিষয়ে সচেতনতা বাড়াতে আয়োজিত ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স ২০২৬’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে থট পুলিশ। প্রথম রানারআপ হয়েছে এজেন্টওয়ান এবং...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর