শিল্প কোনো বিলাসিতা নয়, মানুষের মৌলিক প্রয়োজন: নন্দিতা দাস

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০১:৪৯ এএম

‘শিল্প কোনো বিলাসিতা নয়। এটি মানুষের মৌলিক প্রয়োজন'- দোহা চলচ্চিত্র উৎসবে এমন মন্তব্য করেছেন ভারতের অভিনেত্রী ও নির্মাতা নন্দিতা দাস। তাঁর মতে, সংঘাত, সহিংসতা ও বিদ্বেষে ভরা বর্তমান বিশ্বে সিনেমার দায়িত্ব আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।

দোহা চলচ্চিত্র উৎসবের ২০২৬ আসরে ‘ক্রিয়েটিভ এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ পাওয়ার পরদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন নন্দিতা।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ নন্দিতা দাস ও সিরীয় অভিনেতা তাইম হাসানকে এই সম্মাননা দেওয়া হয়।

প্রথমবারের মতো দোহা সফরে আসা নন্দিতা জানান, এই পুরস্কার তাঁর দীর্ঘদিনের ভিন্নধারার চলচ্চিত্রচর্চার প্রতি একধরনের স্বীকৃতি।

নন্দিতা বলেন, ‘আমার কাজের নির্বাচন বরাবরই একটু আলাদা। শুভাকাঙ্ক্ষীরা প্রায়ই জানতে চান, কেন আমি আরও বেশি মূলধারার সিনেমায় কাজ করি না। এমন একটি পুরস্কার আমার কাছে উৎসাহের মতো, যেন কেউ আমাকে আলিঙ্গন করল। আমি যে ধরনের কাজ বেছে নিয়েছি, তার স্বীকৃতি পেয়ে কৃতজ্ঞ।’

 

৪০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন নন্দিতা। পরিচালনা করেছেন তিনটি চলচ্চিত্র। তাঁর অনেক কাজেই উঠে এসেছে বৈষম্য, সামাজিক বিদ্বেষ ও মানুষের প্রতি মানুষের অন্যায় আচরণের গল্প।

 

নিজের চলচ্চিত্রভাবনা ব্যাখ্যা করতে গিয়ে নন্দিতা বলেন, ‘আমি যে সিনেমাগুলো নির্মাণ করেছি, সেগুলো বিবেকবোধসম্পন্ন সিনেমা। এসব চলচ্চিত্র মানুষকে বিভক্ত করে না, বরং সমাজের বিভাজন আরও বাড়িয়ে দেয় না। সবকিছু যখন ক্রমেই বাণিজ্যিক হয়ে উঠছে, তখন এ ধরনের সিনেমা দুর্লভ হয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এই পুরস্কার আসলে তাঁদের সবার জন্য, যাঁরা এমন দায়িত্ব নিয়ে কাজ করেন। শিল্প কোনো বিলাসিতা নয়। এটি মানুষের সহজাত প্রয়োজন। আমরা সবাই শিল্প খুঁজি, সৃষ্টি করি এবং এর প্রয়োজন অনুভব করি। পৃথিবীর বাস্তবতা তুলে ধরাও আমাদের দায়িত্ব।’

 

স্বাধীন চলচ্চিত্রের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই অভিনেত্রী-নির্মাতা।

তাঁর মতে, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলো স্বাধীন সিনেমার জন্য গুরুত্বপূর্ণ মঞ্চ হলেও শুধু উৎসবে প্রদর্শিত হওয়াই যথেষ্ট নয়। অনেক চলচ্চিত্র উৎসবের গণ্ডি পেরিয়ে সাধারণ দর্শকের কাছে পৌঁছাতে পারে না।

নন্দিতা বলেন, ‘স্বাধীন চলচ্চিত্রকে এগিয়ে নিতে পরিবেশক, প্রযোজক, প্রেক্ষাগৃহের মালিক, পৃষ্ঠপোষক এবং সহায়ক মানসিকতার মানুষদের নিয়ে একটি পূর্ণাঙ্গ কাঠামো প্রয়োজন।’

বৈষম্যের বিরুদ্ধে চলচ্চিত্র নির্মাণের প্রসঙ্গে নন্দিতা জানান, অন্যায় দেখলে তাঁর ভেতর থেকে স্বাভাবিকভাবেই প্রতিবাদের তাগিদ আসে।

তাঁর ভাষায়, ‘আমাদের সবার মধ্যেই কিছু না কিছু পক্ষপাত রয়েছে। নিজের মধ্যেও যে পক্ষপাত আছে, সে বিষয়ে আমি সচেতন এবং তা কাটিয়ে ওঠার চেষ্টা করি। বৈষম্যকে চ্যালেঞ্জ করে গল্প বলা আমার কাছে একদিকে সহজাত প্রবৃত্তি, অন্যদিকে সচেতন সিদ্ধান্ত।’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়েও কথা বলেন নন্দিতা। বিশেষ করে অভিনয়শিল্পীদের কণ্ঠস্বর প্রযুক্তির মাধ্যমে ব্যবহারের বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, চলচ্চিত্রশিল্প এমন এক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, যার জন্য এখনো পুরোপুরি প্রস্তুত নয়।

নন্দিতা বলেন, ‘মানুষের জীবনের বাস্তব অভিজ্ঞতা প্রযুক্তি দিয়ে হুবহু তৈরি করা সম্ভব নয়। স্বাধীন সিনেমা অনেক বেশি সূক্ষ্ম ও স্বতন্ত্র। আমার বিশ্বাস, এ ধরনের সিনেমার সময় আবার আসবে।’

তাঁর মতে, যন্ত্রের তৈরি কাজের তুলনায় মানুষের দক্ষতা, শিল্পবোধ ও মৌলিক সৃষ্টির মূল্য ভবিষ্যতে আরও বাড়বে।

নন্দিতা বলেন, ‘যা খুব সহজেই পাওয়া যায়, তার মূল্য কমে যায়। তাই এআইকে অতিরিক্ত ভয় পাওয়ারও প্রয়োজন নেই, আবার অন্ধভাবে গ্রহণ করাও উচিত নয়। আমাদের মনোযোগ দেওয়া উচিত অর্থবহ, সৃজনশীল ও মৌলিক কাজের দিকে।’

বাগদানের একবছর পর প্রেমিক ম্যাক্স মোরান্ডোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মার্কিন পপতারকা মাইলি সাইরাস। শনিবার (২১ নভেম্বর) ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই জুটি।...
বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে তাঁর বাড়ির সামনে পার্ক করে রাখা গাড়িতে সজোরে ধাক্কা মারে একটি ম্যাটাডোর। এ ঘটনায় অভিনেত্রীর গাড়িটি...
 বিশ্বের বিভিন্ন প্রান্তের নির্মাতা, অভিনয়শিল্পী ও চলচ্চিত্রপ্রেমীদের মিলনমেলায় পরিণত হচ্ছে কাতারের রাজধানী দোহা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শুরু হয়েছে দোহা চলচ্চিত্র উৎসবের ২০২৬ সালের আসর। দোহা...
প্রশংসিত সিরিজ ‘দ্য রেলওয়ে ম্যান’র সাফল্যের পর আবারও জুটি বাঁধছে নেটফ্লিক্স ইন্ডিয়া ও যশ রাজ এন্টারটেইনমেন্ট (ওয়াইআরএফ)। তাদের নতুন ডিজাস্টার থ্রিলার সিরিজ ‘টানেল ম্যান’-এ মুখ্য ভূমিকায় অভিনয়...
১৯৭১ সালে ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে যে রাষ্ট্রটি বিশ্বমানচিত্রে আত্মপ্রকাশ করেছিল, তার ভিত্তিমূলে নিহিত ছিল এমন এক জাতীয় অঙ্গীকার—যেখানে প্রতিটি নাগরিকের সমান অধিকার, মর্যাদা, স্বাধীনতা ও...
আগামীকাল সোমবার সকাল থেকে মঙ্গলাবার সকাল পর্যন্ত মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় গ্যাস থাকবে না বলে জানিয়েছে গ্যাস বিতরণ সংস্থা তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আজ রোববার এক বার্তায় এ তথ্য জানানো হয়।
মানিকগঞ্জের ঘিওরে পারিবারিক কলহের জেরে স্ত্রী উর্মি আক্তারকে (২২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সজীব মিয়ার (৩০) বিরুদ্ধে। এ ঘটনার পর নিজের গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা...
জুলাই অভ্যুত্থান চলাকালীন ঢাকার সাভারে শিক্ষার্থী আসহাবুল ইয়ামিনকে এপিসি থেকে ফেলে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর