ইমরানকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ ভিত্তিহীন: পাকিস্তান সেনাবাহিনী

আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ০৪:০৬ পিএম
সেনাবাহিনীর বিরুদ্ধে করা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অভিযোগকে ‘ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন’ বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। ইমরান খানকে হত্যায় সেনাবাহিনী জড়িত এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) একথা জানায়।

পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, পিটিআই চেয়ারম্যান ইমরান খান অভিযোগে করেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং পাকিস্তান সেনাবাহিনীর একজন মেজরসহ তিনজন ব্যক্তি তার হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন।

ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'প্রতিষ্ঠানের বিরুদ্ধে পিটিআই চেয়ারম্যান এবং বিশেষ করে একজন সিনিয়র সেনা কর্মকর্তার বিরুদ্ধে ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন অভিযোগ একেবারেই অগ্রহণযোগ্য এবং অযাচিত।'

বিবৃতিতে সামরিক বাহিনীর মিডিয়া উইং বলেছে, পাকিস্তান সেনাবাহিনী শক্তিশালী ও অত্যন্ত কার্যকর অভ্যন্তরীণ জবাবদিহি ব্যবস্থা মেনে চলা একটি অত্যন্ত পেশাদার ও সুশৃঙ্খল সংস্থা হিসেবে নিজেদের নিয়ে গর্ব করে। যদি ইউনিফর্ম পরিহিত কোনো কর্মী বেআইনি কাজে জড়ান, তার ওপর এই জবাবদিহি ব্যবস্থা প্রয়োগ করা হয়ে থাকে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারকে ঘটনাটি তদন্তের জন্য এবং কোনো তথ্য-প্রমাণ ছাড়াই বাহিনী ও এর কর্মকর্তাদের বিরুদ্ধে মানহানি ও মিথ্যা অভিযোগের জন্য দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।’

বৃহস্পতিবার পাকিস্তানের ওয়াজিরাবাদে লংমার্চ চলাকালে ইমরানকে লক্ষ্য করে গুলি চালায় হামলাকারীরা। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে অল্পের জন্য রক্ষা পান তিনি।

এরপর পাকিস্তানের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও এক শীর্ষ সেনা কর্মকর্তার বিরুদ্ধে হামলার অভিযোগ আনেন পিটিআই নেতা ইমরান খান।

/ই.হ/
ভারতের রজধানী নয়াদিল্লির মালব্যনগরে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আজ বুধবার সকালে পাঁচতলা হোটেলটিতে এই ঘটনা ঘটে।
যুদ্ধ শেষ করার লক্ষ্যে সপ্তাহজুড়ে চলা দুই দেশের আলোচনা ব্যর্থ হওয়ার পর নতুন করে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। আজ বুধবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
অনলাইন প্রতারণার চক্র গড়ে তোলার অভিযোগে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ১৫ জন বাংলাদেশিসহ ১৯ জন বিদেশিকে আটক করেছে পুলিশ। দেশটির গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
ইরান দ্রুত তাদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো পুনরুদ্ধার করছে। বিশ্লেষকদের আশঙ্কা, এর ফলে দেশটি ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে আরও বেশি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতি...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর