‘নারীরা জায়েদ খানে আটকায়’- মন্তব্যে জায়েদকে লিগ্যাল নোটিশ

আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ০৭:০৮ পিএম

‘নারীরা জায়েদ খানে আটকায়, জায়েদ খান সুন্দরী নারী’-এমন মন্তব্য করায় চিত্রনায়ক জায়েদ খানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক নারী আইনজীবী। রোববার (১৩ আগস্ট) ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মুনিমা মান্নান এ লিগ্যাল নোটিশ পাঠান।

‘নারী জায়েদ খানে আটকায়’-মন্তব্যটি ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা থেকে জায়েদ খান বিরত না থাকলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে লিগ্যাল নোটিশে জানানো হয়েছে।

লিগ্যাল নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন মুনিমা মান্নান।

লিগ্যাল নোটিশ বলা হয়েছে, গত ১২ আগস্ট জায়েদ খান একটি বাংলা সিনেমার সংবাদ সম্মেলনে রাজধানীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ‘নারীরা জায়েদ খানে আটকায়, জায়েদ খান সুন্দরী নারীতে’ বক্তব্যটি প্রদান করেন, যা বাংলাদেশের প্রায় সব গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, টিভি এবং ইউটিউবের বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়। 

নোটিশে বলা হয়, জায়েদ খানের এই বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের সমগ্র নারীদের সম্মান ক্ষুণ্ন ও হেয় প্রতিপন্ন করা হয়েছে। যেখানে ১৯৭১ সালের মহান স্বাধীনতার যুদ্ধে নারীদের বিশাল ত্যাগ ও অবদানের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছিল। যেখানে বাংলাদেশের সংবিধান নারী ও পুরুষের সমান অধিকার প্রদান করা হয়েছে। যেখানে বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর অর্ধেক নারী, সেখানে নারীর প্রতি এমন অবজ্ঞা ও গণমাধ্যমে স্বরূপ বক্তব্য, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। সেখানে তাঁর মতো একজন বাংলা চলচ্চিত্রের নায়কের এমন অশালীন, কুরুচিপূর্ণ বক্তব্যের মাধ্যমে নারীদের হেয় প্রতিপন্ন করা হয়েছে।

ভক্তদের অপেক্ষার অবসান। ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’র দ্বিতীয় পর্ব নিয়ে ফিরলেন জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাতে ঠিকানা টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে এই শর্টফিল্ম সিরিজের...
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান বর্তমানে রয়েছেন যুক্তরাষ্ট্রে। নিউ ইয়র্কে অবস্থান করলেও দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে বাঙালি কমিউনিটির নানা সাংস্কৃতিক আয়োজনে অংশ নিচ্ছেন তিনি। সম্প্রতি এমনই...
বাংলাদেশ ক্রিকেটের ‘পোস্টার বয়’খ্যাত সাকিব আল হাসানের জন্মদিন আজ। বিশেষ এই দিনে আমেরিকায় তাঁকে নিয়ে জন্মদিনের কেক কাটলেন জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। 
মাথায় সেফটি হেলমেট, পরনে শ্রমিকের পোশাক—হাতে ভারী বোঝা। ঠিক নির্মাণশ্রমিকের মতোই এক দৃশ্যে দেখা গেল অভিনেতা জায়েদ খানকে। সম্প্রতি এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা...
সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার যাওয়ার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নাটোরের গুরুদাসপুরে হাসান আলী খাঁ নামের এক মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি বটগাছের মগডালে উঠে লাফালাফি শুরু করেন। এমন ঘটনা দেখে পরিবারের সদস্যরা ও গ্রামবাসী তাকে উদ্ধারের চেষ্টা করে বিফল হলে ফায়ার...
ব্যান্ড তারকা জেমসের গানের ওপর একটি গবেষণা হয়েছে সম্প্রতি। এই গবেষণার শিরোনাম ‘জেমসের গানে কাব্যময়তা, সুফিবাদ ও আবহমান বাংলার লোকজ উপাদান’।  বাংলা একাডেমির গবেষণা প্রকল্পের আওতায় এই গবেষণাটি করেছেন...
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর