সুন্দরী নারীরা জায়েদ খানে আটকায়: জায়েদ খান

আপডেট : ১২ আগস্ট ২০২৩, ১০:০২ পিএম

‘নারী আসলে কিসে আটকায়?’-এমন একটি প্রশ্ন উত্তর এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। পৃথিবীর ধনী, ক্ষমতাধর, সুদর্শন কিংবা সুকণ্ঠের পুরুষেরা যখন তাদের সঙ্গীদের ভালোবাসায়, সংসার জীবনে আটকে রাখতে পারছেন না, তখনই এ প্রশ্নের অবতারণা। সাধারণ মানুষের পাশাপাশি বিষয়টি নিয়ে আলোচনা ও তর্কে যোগ দিয়েছেন বিনোদন জগতের তারকারাও। এবার এর জবাব দিলেন চলচ্চিত্র অভিনেতা-নেতা জায়েদ খান।

তার মতে, নারীরা জায়েদ খানে আটকায়। তবে শর্ত প্রযোজ্য, হতে হবে সুন্দরী!

আজ (১২ আগস্ট) চলচ্চিত্রের একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন এই নায়ক। সেখানে বলেন, ''আমি আগেই বলেছি, সুন্দরী নারীরা জায়েদ খানে আটকায়। এবার আমেরিকা গিয়ে আবারও তার প্রমাণ পেয়েছি। সব ছেলেরা আমার পোস্টে ব্যাড কমেন্টস করেছেন। তেমন এক স্বামী আমার পোস্টে বাজে কথা লিখেছিলেন। এর কিছুক্ষণ পর তার স্ত্রী আমার ইনবক্সে এসে বলেন, 'ভাইয়া, কিছু মনে করবেন না। বাসায় শুধু আপনার কথা বলি, তাই আমার স্বামী বাজে মন্তব্য করেছেন। ছেলেরা এখন আমাকে জেলাস করে।''

কানাডার ক্ষমতাধর প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিচ্ছেদের পর এই 'আটকানো' বিষয়ক ট্রেন্ড চালু। বিশ্বের সেরা ধনী বিল গেটসের অর্থ, ফুটবলার হাকিমির জনপ্রিয়তা, প্রখ্যাত অভিনেতা হুমায়ুন ফরীদির ভালোবাসা, সংগীতশিল্পী জনপ্রিয় তাহসানের কণ্ঠ কিংবা বলিউড সুপারস্টার হৃতিক রোশনের স্মার্টনেস-কোনও কিছুই নারীকে আটকাতে পারেননি। এদের প্রত্যেকের সঙ্গে তাদের জীবন সঙ্গিনীদের বিচ্ছেদ ঘটেছে। তাহলে নারী কিসে আটকায়? এবার তার জবাব দিলেন জায়েদ খান।

 

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র প্রবাসী চিত্রনায়ক জায়েদ খান। আর সেখানে থেকেই ভক্তদের দিচ্ছেন একের পর এক চমক! এবার একটি শর্টফিল্মে নিউইয়র্ক সিটির বর্তমান মেয়র জোহরান কোয়ামে মামদানির সঙ্গে অভিনয় করেছেন...
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান বর্তমানে রয়েছেন যুক্তরাষ্ট্রে। নিউ ইয়র্কে অবস্থান করলেও দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে বাঙালি কমিউনিটির নানা সাংস্কৃতিক আয়োজনে অংশ নিচ্ছেন তিনি। সম্প্রতি এমনই...
বাংলাদেশ ক্রিকেটের ‘পোস্টার বয়’খ্যাত সাকিব আল হাসানের জন্মদিন আজ। বিশেষ এই দিনে আমেরিকায় তাঁকে নিয়ে জন্মদিনের কেক কাটলেন জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। 
ইনফান্তিনোর অধীনে ফুটবল শিল্প ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলেছেন লা লিগা সভাপতি। একই সঙ্গে ফিফা যে আগামী বিশ্বকাপ ৬৪ দলের করার কথা ভাবছে, সেই পরিকল্পনারও সমালোচনা করেন তিনি।
রাজধানীর সবুজবাগে পলাশ নামের এক ওয়ার্ড বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে সবুজবাগ পানির পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
বিশ্বকাপ হাতছাড়া হওয়ায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন মার্তিনেস। তীব্র হতাশায় থাকা মার্তিনেস আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়েও চিন্তাভাবনা শুরু করেছেন। এমনকি আর্জেন্টিনার জার্সিতে আর না খেলার কথাও ভাবছেন...
সরকার পরিচালনার অংশ হতে চান বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী শরিক দলগুলোর নেতারা। সরকার গঠনের ৫ মাস পর সম্প্রতি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন তারা। সরকারের কার্যক্রমে সম্পৃক্ত থেকে রাষ্ট্র পরিচালনায়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর