পল্টন থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ১২:৫২ পিএম

রাজধানীর পল্টন থানার স্টেডিয়ামের গেটের ফুটপাত থেকে মো হাবিব (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হাবিব কেরানীগঞ্জ থানার মান্দাইল এলাকার বাবুল মিয়ার ছেলে। পল্টন থানা উপপরিদর্শক (এসআই) টিটু সরদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে অচেতন অবস্থা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

এসআই বলেন, সকালে আমরা খবর পাই পল্টন থানার স্টেডিয়ামের ফুটপাতে এক যুবক অচেতন অবস্থায় পড়ে আছে। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টিটু সরদার আরও বলেন, আমরা আশপাশের লোকমুখে জানতে পারি তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করছি অতিরিক্ত মাদকদ্রব্য সেবনের কারণেই তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

 

রাজধানীর মিরপুরে একটি বাসায় নূরজাহান বেগম নামের এক বৃদ্ধার মৃত্যুর ঘটনায় তার ছেলে যুগ্মসচিব আনিসুর রহমানকে পদ থেকে সরানো হয়েছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 
মিরপুরে একা বসবাসরত বৃদ্ধা নুরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় তার ছেলে হিসেবে আলোচিত যুগ্ম-সচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো....
রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই-ভিত্তিক ট্রাফিক নজরদারি ও স্বয়ংক্রিয় মামলার ব্যবস্থা চালু হয়েছে। তবে, এ নিয়ে নতুন প্রতারণার অভিযোগ উঠেছে। এআই ক্যামেরায় মামলা ও জরিমানার কথা জানিয়ে মোবাইলে ভুয়া...
রাজধানীর মুগদা এলাকার একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে ঘরের ভেতরে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গেছে। আজ মঙ্গলবার রাতে স্থানীয়দের...
সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার যাওয়ার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নাটোরের গুরুদাসপুরে হাসান আলী খাঁ নামের এক মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি বটগাছের মগডালে উঠে লাফালাফি শুরু করেন। এমন ঘটনা দেখে পরিবারের সদস্যরা ও গ্রামবাসী তাকে উদ্ধারের চেষ্টা করে বিফল হলে ফায়ার...
ব্যান্ড তারকা জেমসের গানের ওপর একটি গবেষণা হয়েছে সম্প্রতি। এই গবেষণার শিরোনাম ‘জেমসের গানে কাব্যময়তা, সুফিবাদ ও আবহমান বাংলার লোকজ উপাদান’।  বাংলা একাডেমির গবেষণা প্রকল্পের আওতায় এই গবেষণাটি করেছেন...
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর