চার গণমাধ্যমকে আইনি নোটিশ দিল জায়েদকে পুরস্কার দেওয়া সেই প্রতিষ্ঠান

আপডেট : ২২ আগস্ট ২০২৩, ০৩:০৫ পিএম

সম্প্রতি চলচ্চিত্র নেতা-অভিনেতা জায়েদ খানকে যুক্তরাষ্ট্রর একটি প্রতিষ্ঠানের দেওয়া সম্মাননা বিষয়ে এবার এলো আইনি নোটিশ। 
পুরস্কার প্রদান করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইন্সটিটিউট অব পাবলিক পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি রিসার্চ এবং এর প্রতিষ্ঠাতা আন্দ্রিস বেস সম্পর্কে মিথ্যা তথ্যসংবলিত সংবাদ সাত দিনের মধ্যে প্রত্যাহারে চার গণমাধ্যমকে আইনি চিঠি দেওয়া হয়েছে।

এগুলো হলো—সাপ্তাহিক নিউজ পোর্টাল ব্লিটজ, কালবেলা পত্রিকা, বিজয় ও দেশ টিভি। 

আজ মঙ্গলবার ডাকযোগে এসব গণমাধ্যম বরাবর চিঠিটি পাঠানো হয়। আইপিপিডিয়ারের প্রতিষ্ঠাতা আন্দ্রিস বেসের পক্ষে এই নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। 

সেখানে উল্লেখ করা হয়, বিশ্বব্যাপী শিক্ষা, গবেষণা ও জলবায়ু উন্নয়ন ছাড়াও বিভিন্ন আর্থসামাজিক এবং সেবামূলক কাজে অংশগ্রহণ করে থাকে বেসরকারি অলাভজনক প্রতিষ্ঠান ‘আইপিপিডিয়ার’। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সেবামূলক কাজে অবদানের স্বীকৃতি স্বরূপ বিশ্বের বিভিন্ন দেশের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গকে সম্মাননা প্রদান করে থাকে প্রতিষ্ঠানটি । 

তারা আরও জানায়, সম্প্রতি জায়েদ খানসহ বিভিন্ন দেশের ৪০ ব্যক্তিকে হিউমেনিটারিয়ান অ্যাওয়ার্ড দেয় তারা। এরপর সাপ্তাহিক নিউজ পোর্টাল ব্লিটজ আইপিপিডিয়ায়ের কার্যক্রম, গ্রহণযোগ্যতা ও পুরস্কারের বস্তুনিষ্ঠটা সম্পর্কে এবং আইপিপিডিয়ায়ের প্রতিষ্ঠাতা আন্দ্রিস বেসের শিক্ষাগত যোগ্যতাসহ নানবিধ ব্যক্তিগত বিষয়ে অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে। নিউজ পোর্টাল ব্লিটজকে তথ্য বরাত দেখিয়ে বিজয় টিভি, দেশ টিভি ও কালবেলা এন্টারটেইনমেন্ট একই সংবাদ প্রচার করে ।

এসব সংবাদের কারণে আইপিপিডিয়ার ও এর প্রতিষ্ঠাতা আন্দ্রিস বেস এর বিশ্বব্যাপী সুনাম ক্ষুণ্ণ হয়েছে বলে নোটিশে দাবি করা হয় ।

আইনি চিঠিতে আগামী ৭ (সাত) দিনের মধ্যে উল্লেখিত সংবাদগুলো প্রত্যাহার, নোটিশের বক্তব্য প্রতিবাদ আকারে প্রকাশ করতে এবং পত্রিকা ও চ্যানেল সমূহের পক্ষ থেকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় ১২,৬০,০০০ (বার লক্ষ ষাট হাজার) আমেরিকান ডলার ক্ষতিপূরণ চেয়ে উপযুক্ত আদালতে মামলা করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ‘ইনস্টিটিউট অব পাবলিক পলিসি ও ডিপ্লোম্যাসি রিসার্চ’ থেকে ‘হিউম্যানিটারিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড’ পান চিত্রনায়ক জায়েদ খান। সঙ্গে তাকে ‘গ্লোবাল শান্তিদূত’ নিযুক্ত করা হয়। যা নিয়ে হয়েছে আলোচনা-সমালোচনাও।

ভক্তদের অপেক্ষার অবসান। ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’র দ্বিতীয় পর্ব নিয়ে ফিরলেন জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাতে ঠিকানা টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে এই শর্টফিল্ম সিরিজের...
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান বর্তমানে রয়েছেন যুক্তরাষ্ট্রে। নিউ ইয়র্কে অবস্থান করলেও দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে বাঙালি কমিউনিটির নানা সাংস্কৃতিক আয়োজনে অংশ নিচ্ছেন তিনি। সম্প্রতি এমনই...
বাংলাদেশ ক্রিকেটের ‘পোস্টার বয়’খ্যাত সাকিব আল হাসানের জন্মদিন আজ। বিশেষ এই দিনে আমেরিকায় তাঁকে নিয়ে জন্মদিনের কেক কাটলেন জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। 
মাথায় সেফটি হেলমেট, পরনে শ্রমিকের পোশাক—হাতে ভারী বোঝা। ঠিক নির্মাণশ্রমিকের মতোই এক দৃশ্যে দেখা গেল অভিনেতা জায়েদ খানকে। সম্প্রতি এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা...
শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হবে আজ বৃহস্পতিবার। আগামী সপ্তাহেই এ মামলার রায় হতে পারে। 
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
লোডিং...

এলাকার খবর