কোটা সংস্কারের দাবি ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বরিশালে বুধবার সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এসময় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করলে তাদের সরিয়ে দিতে আজ দুপুর দেড়টার পরে নগরীর চৌমাথা এলাকায় পুলিশ কাদানে গ্যাস নিক্ষেপ করে। এ সময় শিক্ষার্থীরা ইট –পাটকেল নিক্ষেপ করে। পরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন এলাকায়। দুপুর থেকে থেমে থেমে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে। পুলিশ ধারাবাহিকভাবে টিয়ারশেল নিক্ষেপ করছে।
নগরীর বেশ কয়েকটি কলেজ; এমনকি বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরাও এই বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। সকাল ১১টা থেকে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়। পরে তা সংঘর্ষের রূপ নেয়। এই সময়ে বরিশাল-ঢাকা রুটসহ দূরপাল্লা অভ্যন্তরীণ রুটের গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, ঢাকাসহ সারাদেশে তাদের ওপর হামলা চলছে। হামলার প্রতিবাদ জানাতে এই কর্মসূচি পালন করছে তারা। সরকার শিক্ষা প্রতিষ্ঠান ও হলগুলো বন্ধ করলেও, তারা কোনোভাবেই এই আন্দোলন বন্ধ করবে না।
এদিকে হামলা ও পাল্টা হামলায় নগরজুড়ে,আতঙ্ক দেখা দিয়েছে। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তি পরে সাধারণ মানুষ।
এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিকেল ৩টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়। তবে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা জানিয়েছে, তারা কোনোভাবেই হল ত্যাগ করবে না। তারা গায়েবানা জানাজা ও কফিন মিছিল সহ বিভিন্ন কর্মসূচি দিয়েছে।
আরও পড়ুন:
- রংপুরে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীর মৃত্যু
- আন্দোলনকারীদর ওপর কঠোর হবে না পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী
- হাইকোর্টের কোটা পুনর্বহালের রায়ে এক মাসের স্থিতাবস্থা
- ‘আন্দোলনের যৌক্তিক কারণ এখন আর নেই’
- ‘কোটা আন্দোলনে ভর করে বিএনপি সরকার হটানোর ষড়যন্ত্র করছে’
- কোটা সংস্কার আন্দোলনে কি আদালত অবমাননা হচ্ছে?
- শিক্ষক–শিক্ষার্থী আন্দোলন: ৫ মন্ত্রী–প্রতিমন্ত্রীর রুদ্ধদ্বার বৈঠক
- কোটা বাতিলের পক্ষে সরকার আন্তরিক: ওবায়দুল কাদের
- ‘আন্দোলনের যৌক্তিক কারণ এখন আর নেই’
- কোটা আন্দোলন: উত্তপ্ত শাহবাগ, চট্টগ্রাম-কুমিল্লায় সংঘর্ষ
- কোটা আন্দোলনকারীদের বিশ্ববিদ্যালয়ে ফিরতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- সরকার চাইলে কোটা বাড়াতে-কমাতে পারবে: হাইকোর্ট
- টেন মিনিট স্কুলের ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল
- আন্দোলনকারীদের ওপর হামলা ইতিহাসে জঘন্যতম ঘটনা: মির্জা ফখরুল
- কোটা আন্দোলন: এবার মহাখালিতে পুলিশ–শিক্ষার্থী সংঘর্ষ
- কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাঙামাটিতে সংঘর্ষ, আহত ৫
- ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- হাইকোর্টের রায় বাতিল চেয়ে লিভ টু আপিল রাষ্ট্রপক্ষের
- ‘আন্দোলন নিয়ে আমেরিকার ব্রিফিং অসত্য, ক্ষুব্ধ ঢাকা’
- কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে
- বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
- ঢাবিসহ বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন
- অনির্দিষ্টকালের জন্য ঢাবি বন্ধ, হল ছাড়তে হবে সন্ধ্যার মধ্যে
- বন্ধ হলো জাবি–শাবিপ্রবিও, হলত্যাগের নির্দেশ