ভোলায় একজনকে কুপিয়ে হত্যা, রাজশাহীতে গুলিতে নিহত আরও একজন 

ভোলা ও রাজশাহীতে দুজনকে হত্যা করা হয়েছে। এর মধ্যে ভোলায় কুপিয়ে একজনকে এবং রাজশাহীতে গুলি করে আরেকজনকে হত্যা করা হয়েছে। দুটি ঘটনাই ঘটেছে শনিবার রাতে। 

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৩ এএম

ভোলা ও রাজশাহীতে দুজনকে হত্যা করা হয়েছে। এর মধ্যে ভোলায় কুপিয়ে একজনকে এবং রাজশাহীতে গুলি করে আরেকজনকে হত্যা করা হয়েছে। দুটি ঘটনাই ঘটেছে শনিবার রাতে।

ভোলা

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। শনিবার রাত ১০টার দিকে রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলেরহাট  রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। নিহত আ. রহিম ভুট্টো (৪৫) ওই এলাকার মৃত আখতারুজ্জামান সোহেলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসাকে কেন্দ্র করে  ভুট্টোর প্রতিপক্ষরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে  ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক বেচাকেনাকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

রাজশাহী

রাজশাহী মহানগরীতে নামাজ আদায় করতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে একজনের মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮টার দিকে নগরীর খোঁজাপুর গোরস্তানের প্রাচীর সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মোহাম্মদ  মোস্তফা। তার বাবা তইমুর উদ্দিন। তার বাড়ি রাজশাহী নগরীর মতিহার থানার ডাঁশমারী গ্রামে। মহিতার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অবুল কালাম আজাদ এসবের তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, মোস্তফা মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার ডান পায়ে গুলি লাগে এবং তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎস তাকে মৃত ঘোষণা করেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, মোস্তফকে হাসপাতলে আনা হলে তাকে আমার মৃত অবস্থাতে পাই।

মহিতার থানার ওসি অবুল কালাম আজাদ বলেন, কী কারণে হামলা হয়েছে সেটি এখনো জানা যায়নি। হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি। এই বিষয়ে এখন তদন্ত করা হচ্ছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানিকগঞ্জের বরংগাইল এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দেলোয়ার হোসেন নামের এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী।
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র শহীদ আসাদ কলেজিয়েট গার্লস  স্কুল অ্যান্ড কলেজ। আজকে তাদের ব্যবসায় শিক্ষার মার্কেটিং পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তারা কেন্দ্র থেকে মোটরসাইকেলে করে...
ভারী বৃষ্টিতে রেললাইন ডুবে যাওয়ায় গত ৭ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল। ফলে এই রুটে অগ্রিম কেটে রাখা ১১ হাজার ৩৩৭টি টিকেট ফেরত নিতে হয়েছে রেল...
এবারের বিশ্বকাপ নিয়ে দ্বিধায় ছিলেন লিওনেল মেসি। তবে শেষ পর্যন্ত খেললেন। একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে ফাইনালে তুললেন। এটাই হতে পারে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। শিরোপা জিতে আর্জেন্টাইন...
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ডেস্কটপে ফেসবুক ব্যবহারে সমস্যা দেখা দেয়। প্রায় ২ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে কার্যক্রম, তবে মোবাইল অ্যাপে সচল ছিল সামাজিক যোগাযোগমাধ্যমটি।
নেত্রকোণার দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর