কক্সবাজার রুটে ট্রেন বন্ধ থাকায় বড় অংকের আর্থিক চাপে রেলওয়ে

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৪:০০ পিএম

চট্টগ্রাম অঞ্চলে সাম্প্রতিক বন্যায় কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ থাকায় শুধু যাত্রী ভোগান্তিই নয়, বড় অংকের আর্থিক চাপে পড়েছে বাংলাদেশ রেলওয়ে। প্রাথমিকভাবে টাকার অংকে শুধু টিকিট বাবদই যাত্রীদের ফেরত দিতে হয়েছে অন্তত: এককোটি টাকা। একইসঙ্গে ফেরত নিতে হয়েছে ১১ হাজারের বেশি টিকিট। বিঘ্ন ঘটেছে পরবর্তী দিনগুলোর অগ্রিম টিকেট বিক্রিতেও।   

ভারী বৃষ্টিতে রেললাইন ডুবে যাওয়ায় গত ৭ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল। ফলে এই রুটে অগ্রিম কেটে রাখা ১১ হাজার ৩৩৭টি টিকেট ফেরত নিতে হয়েছে রেল কর্তৃপক্ষকে। এসব টিকিটের বিপরীতে ফেরত দিতে হয়েছে ৮৭ লাখ ৮৫ হাজার ৩৪৪ টাকাও। 

এর বাইরে উল্লিখিত দিনগুলোতে অগ্রিম টিকিট বিক্রি বন্ধ থাকায় পরবর্তী সময়ে এই রুটে কাঙ্খিত যাত্রী পাওয়া যায়নি। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে থাকা দূরপাল্লার যাত্রীরা কক্সবাজার ভ্রমন বাতিল করায়, পরোক্ষভাবেও বিভিন্ন রুটে যাত্রী হারিয়েছে রেল।

বাংলাদেশ রেলওয়ের (পূর্ব) মহাব্যবস্থাপক  মো. সুবক্তগীন জানান, অতিবৃষ্টিতে চট্টগ্রাম নগরীর ৫শ মিটার এলাকায় দুই ফুট পানিতে ডুবেছে রেললাইন। এতে অবকাঠামোজনিত বড় কোনো ক্ষতি হয়নি। তবে যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় বন্ধ রাখতে হয়েছে ট্রেন চলাচল। ঢাকা-কক্সবাজার রুটের দুই জোড়া ট্রেন চট্টগ্রাম পর্যন্ত যাত্রী বহন করেছে।

চট্টগ্রামের রেল স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার জানান, সাধারণত রেললাইনের উপরে চার ইঞ্চি পর্যন্ত পানি উঠলে, ট্রেন চলাচল চালু রাখা হয়। তবে এবার চট্টগ্রাম–কক্সবাজার রুটে রেল ট্র্যাক ডুবেছে অন্তত: দুই ফুট পানির নীচে। একইসঙ্গে অন্তত: তিনদিন রেললাইন পানির নীচে থাকায় পানি কমার পরও পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা শেষ করতে কিছু সময় লেগেছে। পরে ১২ জুলাই এডভান্সড পাইলটিং বা সীমিত গতিতে ট্রেন চালু করা হয়।
  
রেল সংশ্লিষ্টরা আরও বলছে, উল্লেখিত সময়ে ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন থাকায় প্রকৃত অপারেশনাল ক্ষতির হিসাব কিছুটা কমলেও জনপ্রিয় রুটটিতে ট্রেন চলাচল টানা বন্ধ থাকায় যাত্রীসেবায় বড় ধরনের বিঘ্ন ঘটেছে। জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকি কমাতে রেললাইনের ঝুঁকিপূর্ণ অংশে টেকসই অবকাঠামো উন্নয়ন, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা করা দরকার।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ব্যবসায়ীরা চুক্তিকে ইতিবাচক হিসেবে...
চট্টগ্রামের নিউমুরিং টার্মিনাল পরিচালনার জন্য আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি স্বাক্ষর হয়েছে।  দেশের স্বার্থ নিশ্চিত করেই টার্মিনাল বিদেশি হ্যান্ডেলিং এ দেওয়া হচ্ছে। এতে...
নানা আলোচনা-সমালোচনা, প্রতিবাদ-বিক্ষোভের মধ্যেই চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগ হচ্ছে। আজ বৃহস্পতিবার বিকেলে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান...
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বা এনসিটি পরিচালনার ভার অবশেষে বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের হাতে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার কোম্পানিটির সঙ্গে ১৫ বছরের জন্য চুক্তি করবে সরকার।
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর