পাবনায় গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পিএম

পাবনার সাঁথিয়ায় রোমেনা খাতুন নামে এক গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আব্দুর রহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুর রহিম ওই গ্রামের রইজ মোল্লার ছেলে। আর রোমেনা একই ইউনিয়নের কাশিনাথপুর গ্রামের মরহুম আলীর মেয়ে।

মঙ্গলবার নিজ বাড়ি থেকে আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক যুগ আগে আব্দুর রহিম সৌদি আরবে যান। সেখানে ছয় বছর থাকার পর তিনি মালয়েশিয়ায় যান। প্রায় দুই মাস আগে ছুটিতে দেশে ফেরেন। সোমবার স্ত্রী রোমেনা খাতুনের বাবার বাড়িতে টাকা পাঠানো নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আব্দুর রহিম তার স্ত্রীকে গলা টিপে ধরেন। এতে তার মৃত্যু হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে আব্দুর রহিম হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তার দাবি, প্রবাসে থাকাকালে উপার্জিত অর্থের বেশির ভাগই স্ত্রী তার বাবার বাড়িতে পাঠাতেন। সর্বশেষ তাকে না জানিয়ে সঞ্চিত ১৩ হাজার টাকা পাঠানো নিয়ে দুজনের মধ্যে বিরোধ হয়। একপর্যায়ে তিনি স্ত্রীর গলা চেপে ধরেন। এতে তার মৃত্যু হয়। তবে গলা চেপে ধরলে স্ত্রী মারা যাবেন, তা তিনি বুঝতে পারেননি বলে দাবি করেন।

নিহতের বাবা মরহুম আলী জানান, মেয়ের মৃত্যুর খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে মেয়ের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে তাকে জানানো হয় এবং দাফনের প্রস্তুতি চলছিল। তবে গোসল করানোর সময় মেয়ের শরীরে মারধর ও গলায় আঘাতের চিহ্ন দেখতে পান তিনি। এতে সন্দেহ হলে পুলিশকে খবর দেন।

তিনি আরও জানান, তার মেয়ের দুটি ছেলেসন্তান রয়েছে। মেয়েকে হত্যার বিচার এবং অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি চান তিনি।

সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান বলেন, ‘গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তার শরীরে আঘাতের চিহ্ন দেখে সন্দেহ হলে স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি হত্যার কথা স্বীকার করেন বলে জানান ওসি। পরে তাকে আটক করা হয়। মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার নির্বাচনী হলফনামা ও আয়কর রিটার্নে একাধিক অসংগতি, তথ্য গোপন এবং মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ তুলেছেন সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি। এসব অভিযোগ তদন্ত...
জামালপুরের মেলান্দহে ছাগলের খাবারের জন্য গাছ থেকে কাঁঠালপাতা সংগ্রহ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গোলাম রাব্বানী শেখ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শেরপুরে পাখি শিকারের দায়ে নেজামুল নামে এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার কাছ থেকে শিকারের সরঞ্জামসহ ১২টি বক ও ছয়টি বেগুনি কালেম উদ্ধার করা হয়। মঙ্গলবার...
নিজের কোনো জমি নেই, নেই স্থায়ী বাসস্থানও। থাকেন ভাড়া বাসায়। অথচ ভূমিসংক্রান্ত নানা জটিলতা ভাবায় তাকে। কেন জমি নিয়ে বাড়ছে খুনোখুনি ও সংঘর্ষ? কেন ভূমির অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন নারীরা? এসব প্রশ্নের...
আফগানিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে দল পেয়েছেন সাকিব আল হাসান ও নাহিদ রানা। ডায়মন্ড ক্যাটাগরি থেকে সাকিবকে  দলে ভিড়িয়েছে নানগারহার কসমিক। দলটির মেন্টরের দায়িত্বে থাকছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা...
বাস্তবতা অস্বীকার করে দলটির পক্ষ থেকে এভাবে গবেষণা তথ্যকে ‘অসত্য’ আখ্যায়িত করে বিবৃতি দেওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে টিআইবি। তবে জামায়াত গবেষণা প্রতিবেদনটি গুরুত্বসহকারে পর্যালোচনা করায় টিআইবির...
ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’ ঘিরে বেশ কিছুদিন ধরেই চলছে আলোচনা। বিশেষ করে ছবিতে তাঁর বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই। কখনো হানিয়া আমির,...
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে হঠাৎই চতুর্থ শ্রেণির কর্মচারী পদে ব্যাপক রদবদল হয়েছে। যা আলোড়ন সৃষ্টি করেছে। অবশ্য তাদের কেউ এক কর্মস্থলেই ৮ থেকে ১৬ বছর কাটিয়েছেন। জেঁকে বসা এই কর্মচারীদের...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর