ভোলায় স্বামীকে আটকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, নেপথ্যে দ্বিতীয় স্ত্রী!

আপডেট : ০১ জুলাই ২০২৫, ০৪:৩৭ পিএম

ভোলার তজুমদ্দিনে চাঁদা না পেয়ে স্বামীকে আটকে রেখে মারপিট করে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রোববার উপজেলা সদরে এ ঘটনা হয়। গতকাল সোমবার ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে তজুমদ্দিন থানায় লিখিত অভিযোগ দাখিল করলে পুলিশ ধর্ষণে সহযোগিতার অভিযোগে তার দ্বিতীয় স্ত্রীকে আটক করে। 

বাদীর বাড়ি উপজেলার শম্ভুপুর ইউনিয়নে। তার দুই স্ত্রী। প্রথম স্ত্রীকে নিয়ে তিনি ঢাকায় থাকেন। দ্বিতীয় স্ত্রী থাকেন তজুমদ্দিনে। এ নিয়ে বেশ কিছুদিন ধরে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধ চলছিল।

মামলার এজাহার থেকে জানা যায়, শনিবার রাতে স্বামীকে তজুমদ্দিনে বাসায় ডেকে নেন তার দ্বিতীয় স্ত্রী। এসময় আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল সন্ত্রাসী তাকে (স্বামী) পাওয়া মাত্র আটকে রেখে ৪ লাখ টাকা দাবি করে। টাকা না দেওয়ায় সন্ত্রাসীরা রাতভর তার ওপর নির্যাতন চালায়। একপর্যায়ে মোবাইলফোনে কল করে তার ঢাকায় থাকা প্রথম স্ত্রীকে টাকা নিয়ে এসে স্বামীকে ছাড়িয়ে নিতে বলে সন্ত্রাসীরা।

পরদিন রোববার সকালে প্রথম স্ত্রী তার স্বামীকে ছাড়িয়ে নিতে ঢাকা থেকে ঘটনাস্থলে আসেন। এসময় তাকে স্বামীর দ্বিতীয় স্ত্রীকে ৪ লাখ টাকা দিতে বলে সন্ত্রাসীরা। টাকা দিতে অসম্মতি জানালে পুনরায় স্বামীকে পাইপ ও রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে অভিযুক্তরা। একপর্যায়ে দুপুর ১২টার দিকে স্বামীকে অন্যত্র সরিয়ে নিয়ে প্রথম স্ত্রীকে ফরিদ উদ্দিন ও আলাউদ্দিন পালাক্রমে ধর্ষণ করে।

ধর্ষণ শেষে স্বামী-স্ত্রী দুজনকে ভয়ভীতি দেখিয়ে ঘটনা কাউকে না বলার শর্তে সেখান থেকে বাড়িতে পাঠিয়ে দেয় সন্ত্রাসীরা। পরে রোববার সন্ধ্যায় ধর্ষণের শিকার হওয়া নারী দুবার আত্মহত্যার চেষ্টা করে। এতে বাড়ির আশপাশের লোকেরা তাকে উদ্ধার করে স্থানীয় মুচিবাড়িরকোনা বাজারে এনে সবাইকে ঘটনাটি জানায়। ভুক্তভোগী নারী ৯৯৯-এ ফোন দিয়ে পুরো ঘটনা জানালে তজুমদ্দিন থানা-পুলিশ তাদের হেফাজতে নেয়।

এ ব্যাপারে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাব্বত খান জানান, নির্যাতিতা নারীর স্বামী বাদী হয়ে ধর্ষণ ও মারধরের অভিযোগে থানায় মামলা করেছেন। মামলার অভিযোগে তারা জানিয়েছেন, আলাউদ্দিন ও ফরিদ ধর্ষণ করে এবং তার দ্বিদীয় স্ত্রী তাদের সহযোগিতা করে। এছাড়া মারধরের ঘটনায় আরও ৬-৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তদের আটকের চেস্টা চলছে।

দৈনিক সমকাল পত্রিকার বরিশালের সাবেক ব্যুরো প্রধান জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে নগরীর প্যারারা রোডে সমকালের অফিস থেকে তার ঝুলন্ত মরদে উদ্ধার...
সংস্কার না করায় দীর্ঘদিন ধরেই বেহাল বরিশাল শহরসহ বিভিন্ন জেলার সড়ক-মহাসড়ক। দুর্ভোগে যাত্রী, পথচারী ও চালকরা। ছোট-বড় গর্ত আর ভাঙ্গা-চোরা সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এতে প্রাণহানির পাশাপাশি...
বাংলাদেশের সার্কাস জগতের সোনালী অধ্যায়ের অবসান ঘটিয়ে না-ফেরার দেশে চলে গেছেন কিংবদন্তিতুল্য সাইকেল খেলোয়াড় নিমাই দাস। গত ১৬ আগস্ট স্ট্রোকজনিত কারণে দীর্ঘ তিন মাস চিকিৎসাধীন থাকার পর ৯৪ বছর...
পর্যাপ্ত অবকাঠামো না থাকায় গাছের চারা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না বরিশালের হর্টিকালচার সেন্টার। সেখানে উৎপাদন হচ্ছে চাহিদার অর্ধেকেরও কম চারা। তাই বৃক্ষ রোপণ কর্মসূচি সফল করতে...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে কক্সবাজারে ফেরার পথে মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ...
অবশ্য ম্যাচের শুরুতে (৪র্থ মিনিটে) সারিডজের গোলে এগিয়ে গিয়েছিল ন্যাশভিলে। তবে ১৯ মিনিটে মেসির দারুণ এক কর্নারে নাশভিলের রিড বেকার-হোয়াইটিংয়ের মাথায় লেগে বল নিজেদের জালে জড়ায়। মেসির কর্নারে আত্মঘাতী...
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল হক (৩৮) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় মোস্তাকিম (৩২) ও শ্রী উদা রায় (৩৪) নামের আরও দুই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর