সাঈদীর রায়ে ‘মিষ্টি বিতরণকারী’ আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি 

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৪:৩৭ পিএম

একাত্তরের যুদ্ধাপরাধ মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর পিরোজপুরের ইন্দুরকানীতে ‘আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণকারী’ এক আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। গতকাল শনিবার রাতে মো. এহসান হিরণ নামের স্থানীয় ওই আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি দেওয়া হয়।

গতকাল রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঘোষেরহাট বাজার থেকে হিরণকে স্থানীয়দের হাত থেকে উদ্ধার করে থানায় নেয় পুলিশ। আজ রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মো. এহসান হিরণ ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তাঁর বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। 

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, ‘ঘোষেরহাট বাজারের বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিরণকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে আমরা তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আজ রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।’ 

স্থানীয়রা জানায়, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধের মামলায় সাঈদীর ফাঁসির রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তখন বালিপাড়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা এহসান হিরণ এলাকায় প্রকাশ্যে আনন্দ উল্লাস করে মিষ্টি বিতরণ করেছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে ছিলেন হিরণ। গতকাল রাতে ঘোষেরহাট বাজারে স্থানীয় লোকজন হিরণকে দেখতে পেয়ে আটক করে। প্রথমে তারা তাকে মিষ্টি খাওয়ায়, এরপর গণপিটুনি দেয়। খবর পেয়ে ইন্দুরকানী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হিরণকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

উপজেলা জামায়াতের আমির মো. আলী হোসেন বলেন, ‘স্থানীয়রা হিরণের ওপর ক্ষিপ্ত হয়েই গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন।’ 

মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সামশুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুরা মারা যায়।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় নাগরিকদের সহায়তায় অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। পরে খবর পেয়ে বিজিবির বাধায় পিছু হটে তারা।
মাদারীপুরের শিবচর উপজেলার কওমি মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে ৭ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ। 
এবার চব্বিশের জুলাই গণ-আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। আগামী বৃহস্পতিবার তাকে হাজির করার...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করা মিয়ানমারের সেনাবাহিনীর সদস্যসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের টেকনাফ মডেল থানার সোপর্দ করা হয়। গতকাল সোমবার দুপুরে...
মন্ত্রণালয়ের কোনো সদস্য ভালো পারফর্ম করতে না পারলে তাকে প্রধানমন্ত্রী পরিবর্তন করবেন বলে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর